Hidden Stories (বাংলা)

শাহকে চরম হুঁশিয়ারি দিয়ে ত্রিপুরার সরকার ছাড়ার হুঙ্কার ‘মহারাজা’ প্রদ্যোতের

আগরতলা: ত্রিপুরার পাহাড়ে কার্যত ‘ভ্যানিশ’ হয়ে গেল বিজেপি! স্বশাসিত জেলা কাউন্সিল (এডিসি) নির্বাচনে ২৮টি আসনের মধ্যে ২৪টি দখল করে পদ্মশিবিরকে ধরাশায়ী করেছে তিপ্রা মথা। কিন্তু, এই বিপুল জয়কেও ‘জয়’ বলতে নারাজ মথা প্রধান প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা। তাঁর সাফ কথা, এটা জয় নয়, বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে একটি কড়া ‘বার্তা’! চুক্তি কার্যকর না হলে যেকোনও মুহূর্তে ত্রিপুরার মানিক সাহা সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি।[TECHTARANGA-POST:8139]রাজ্য সরকারে বিজেপির শরিক হওয়া সত্ত্বেও এডিসি নির্বাচনে মথার প্রধান প্রতিপক্ষ ছিল বিজেপিই। ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, ২৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে মাত্র চারটি। প্রদ্যোতের দাবি, যে ‘চুক্তির’ ভিত্তিতে তাঁরা সরকারে শামিল হয়েছিলেন, তা গত দু’ বছরেও বাস্তবায়িত হয়নি। আর, এই ফলাফল সেই বঞ্চনার বিরুদ্ধেই জনজাতি মানুষের ক্ষোভের প্রতিফলন।[TECHTARANGA-POST:8133]এদিন সরাসরি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে তোপ দাগেন প্রদ্যোত। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মথাকে নিশানা করে যে সব কুরুচিকর বিবৃতি দিয়েছিলেন, মানুষ তার বিরুদ্ধেই রায় দিয়েছে।” উল্লেখ্য, বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন মথার সঙ্গে বিজেপির যে সুসম্পর্ক ছিল, মানিক সাহার জমানায় তা তলানিতে ঠেকেছে। প্রদ্যোত স্পষ্ট করে দিয়েছেন, ব্যক্তিগত স্তরে অনেকের সঙ্গে কথা হলেও বর্তমান রাজ্য নেতৃত্বের প্রতি তাঁর ক্ষোভ পাহাড়প্রমাণ।[TECHTARANGA-POST:8115]সরকারে থাকা নিয়ে প্রদ্যোতের অবস্থান এখন পুরোপুরি দিল্লিনির্ভর। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের নির্বাচন মিটে গেলে অমিত শাহের সঙ্গে কথা বলব। কেন্দ্র যদি চুক্তি বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দেয়, তবেই সরকারে থাকব। না হলে বেরিয়ে আসতে আমাদের দু’বার ভাবতে হবে না।” অর্থাৎ, পাহাড়ের এই ফলের পর দিল্লির উপর চাপ বাড়িয়ে নিজেদের দাবি আদায় করতে মরিয়া তিপ্রা মথা।[TECHTARANGA-POST:8123]২০২৩-এর বিধানসভা ভোটে প্রধান বিরোধী দল থেকে রাতারাতি শাসক শরিক হওয়া মথা যে ফের একবার ত্রিপুরার রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে, প্রদ্যোতের এই হুঁশিয়ারিতে তারই ইঙ্গিত মিলছে।

শাহকে চরম হুঁশিয়ারি দিয়ে ত্রিপুরার সরকার ছাড়ার হুঙ্কার ‘মহারাজা’ প্রদ্যোতের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার