Hidden Stories (বাংলা)

রোনাল্ডো নেই পর্তুগাল দলে! বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত

কলকাতা: বিশ্ব ফুটবলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আসন্ন আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচের জন্য পর্তুগাল জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হলেও তাতে জায়গা হয়নি এই তারকা ফুটবলারের। ফলে স্বাভাবিকভাবেই ফুটবল মহলে জোর জল্পনা শুরু হয়েছে—বিশ্বকাপের আগে কি কোনও বড় সমস্যায় পড়ল পর্তুগাল?আসলে বিষয়টি উদ্বেগের নয় বলেই জানাচ্ছে দলীয় সূত্র। জানা গিয়েছে, হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন রোনালদো, যা তিনি ক্লাব ফুটবলে আল নাসর-এর হয়ে খেলতে গিয়ে পেয়েছেন। সেই কারণেই কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে আপাতত বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্তুগাল দলের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, চোট গুরুতর নয় এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ফেরার জন্যই এই সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। তাই মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রোনালদোকে না দেখা গেলেও, তাঁকে দ্রুত মাঠে ফেরানোর দিকেই নজর রাখছে পর্তুগাল। সব মিলিয়ে, এটি কোনও ধাক্কা নয়, বরং ভবিষ্যতের বড় লড়াইকে মাথায় রেখে নেওয়া একটি পরিকল্পিত সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।

রোনাল্ডো নেই পর্তুগাল দলে! বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার