কলকাতা: নির্বাচনী পরাজয়ের পরই ‘প্রাক্তন বিধায়ক’ রাজ চক্রবর্তীর ধ্যানজ্ঞান তাঁর ঘরনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়! সোমবার ১১ মে - রাজ-শুভশ্রীর অষ্টম বিবাহবার্ষিকী। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ এবং রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই বিশেষ দিনটি বিদেশের সৈকতে কাটালেন এই তারকা দম্পতি।[TECHTARANGA-POST:8991]রাজ এবং শুভশ্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেই দেখা যাচ্ছে তাঁদের একান্ত মুহূর্তের নানা ঝলক। সম্ভবত থাইল্যান্ডের ক্র্যাবিতে বিবাহবার্ষিকী উদযাপন করছেন তাঁরা। নীল জলরাশির ধারে কখনও শুভশ্রীর গালে ভালোবাসার চুম্বন এঁকে দিচ্ছেন রাজ, কখনও আবার সমুদ্রের হাওয়ায় একে অপরের হাত ধরে ডিনার সারছেন। রাজনৈতিক ডামাডোল এবং নির্বাচনের হার — কোনও কিছুর ছায়াই তাঁরা পড়তে দেননি নিজেদের বিশেষ এই দিনে। ফ্রেমে দুই সন্তান ইউভান বা ইয়ালিনি নেই, যা দেখে অনুরাগীদের ধারণা, এই বিশেষ দিনটি দু’জনে স্রেফ নিজেদের জন্যই রেখেছেন।[TECHTARANGA-POST:8977]ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী নির্বাচনের ফলপ্রকাশের পর নিজের সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক পোস্ট লিখেছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ২০২১ থেকে শুরু হওয়া তাঁর রাজনৈতিক জীবনের পথচলা ২০২৬-এই শেষ হল। সিনেমার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়াই এখন পাখির চোখ করতে চান পরিচালক রাজ। তাঁর এই সিদ্ধান্তে শুভশ্রী শুরু থেকেই পাশে ছিলেন।[TECHTARANGA-POST:8962]নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, শুভশ্রীর কাছে রাজ-ই সেরা। কয়েক দিন আগেই অভিনেত্রী লিখেছিলেন, “তুমি আমার হিরো, তুমি আমার পৃথিবী।” বিবাহবার্ষিকীর এই ছবিগুলিই যেন প্রমাণ করে দিল, জীবনের চড়াই-উতরাইয়ের মাঝেও ‘রাজশ্রী’-র রসায়ন অটুট রয়েছে। রাজনীতির মারপ্যাঁচ সরিয়ে রেখে আপাতত পরিচালক রাজ নিজের ব্যক্তিগত জীবন ও সিনেমার কাজেই মনোনিবেশ করতে চান।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার