Hidden Stories (বাংলা)

RJ Priyanka: বিজেপির খতিয়ানে নাম ঘিরে বিতর্ক! ‘পা চাটা’ কটাক্ষে কী সাফাই আরজে প্রিয়াঙ্কার?

ভোট মিটেছে, কিন্তু নির্বাচনী হিসাব ঘিরে আবারও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির নির্বাচন সংক্রান্ত খরচের নথিতে উঠে এসেছে বাংলার একাধিক জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের নাম। শমীক অধিকারী ও সায়ক চক্রবর্তীকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। সেই তালিকায় আরজে প্রিয়াঙ্কার নামও রয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিশেষ করে ‘১৫ লাখ’ টাকা নেওয়ার দাবি ঘিরে তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। এবার সেই সমালোচনার জবাব দিতে মুখ খুললেন তিনি। [TECHTARANGA-POST:13029]প্রিয়াঙ্কার প্রশ্ন, “১৫ লাখ, ১৫ লাখ লিখে কমেন্ট সেকশন ভরিয়ে দেওয়া লোকদের কাছে জানতে চাই আপনারা কি জানেন? আমার কোন পোস্ট বা ভিডিওতে বিজেপিকে হাইলাইট করে কোন পোস্ট করা হয়েছে? বা তৃণমূলকে বাজে মন্তব্য করা হয়েছে? কিংবা ভোটপ্রচার করা হয়েছে? আমার সেরকম কোনও ভিডিও দেখেছেন?” তিনি কারও কাছ থেকে ঘুষ নেননি বা কোনও বেআইনি কাজ করেননি বলেও জানান তিনি। বিতর্কের কেন্দ্রে রয়েছে তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ছবিও। সেই ছবি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয়াঙ্কার দাবি, ছবিটি নির্বাচনের আগের নয়, বরং জুন মাসের। ‘বিকশিত ভারত’ সংক্রান্ত একটি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেই ছবিটি তোলা হয়েছে।[TECHTARANGA-POST:12987]‘পা চাটা’ ধরনের কটাক্ষেরও শিকার প্রিয়াঙ্কা। তাঁর দাবি, “পা চাটা? কে পা চাটল? যেখানে কাউকে উসকানো হয়নি, কাউকে আঘাত করা হয়নি, কারও ভাবমূর্তি নষ্ট করা হয়নি। কোন পার্টির নামও নেওয়া হয়নি। কোনও ধর্ম নিয়েও কিছু বলিনি। আমি আমার সীমারেখা জানি, তাই অতটুকুই করেছি যতটুকু করলে কারও ক্ষতি হবে না। আজ অবধি কখনও বেটিং অ্যাপ, গেমিং অ্য়াপের প্রচার করিনি। সেটাতেও তো অনেক টাকা পাওয়া যায়।”  

RJ Priyanka: বিজেপির খতিয়ানে নাম ঘিরে বিতর্ক! ‘পা চাটা’ কটাক্ষে কী সাফাই আরজে প্রিয়াঙ্কার?