কলকাতা: দক্ষিণ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িতে পুলিশের হানা এবং তাঁর দুটি বাড়ির ‘বেআইনি’ অংশ ভাঙার নোটিশ ঘিরে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই এক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ পদক্ষেপ করলেন তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা। [TECHTARANGA-POST:9504]বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে মঙ্গলবার তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। তবে এই মামলার সবচেয়ে বড় চমক অন্য জায়গায়। আদালত সূত্রে খবর, রুজিরার আবেদনপত্রে শুধু তাঁর একার নয়, বরং সহযাত্রী হিসেবে মোট দু’জনের বিদেশযাত্রার অনুমতি চাওয়া হয়েছে। আর এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে, স্ত্রীর সঙ্গে তবে কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এবার দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন? যদিও অভিষেক নিজে বিদেশে যাবেন কি না, সে বিষয়ে রুজিরার আইনজীবী আদালতে এখনই স্পষ্ট করে কিছু খোলসা করেননি।[TECHTARANGA-POST:9501]এর আগে গত ২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু আইনি টানাপোড়েনের মাঝে সম্প্রতি হাইকোর্টের অন্য এক বিচারপতি নির্দেশ দেন যে আদালতের স্পষ্ট অনুমতি ছাড়া কোনোভাবেই দেশের বাইরে পা রাখতে পারবেন না রুজিরা। এই কড়া নির্দেশিকার জেরেই ফের একবার হাইকোর্টের দরজায় কড়া নাড়তে বাধ্য হলেন তিনি। এদিন বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে রুজিরার আইনজীবী বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবার অর্থাৎ ২৯ মে এই হাই-ভোল্টেজ মামলার পরবর্তী শুনানি হতে পারে, যেদিকে নজর থাকবে গোটা রাজ্যের।[TECHTARANGA-POST:9485]উল্লেখ্য, দিনকয়েক আগে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিধাননগর সাইবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের হয়েছিল। সেই মামলায় গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। [TECHTARANGA-POST:9468]বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে গত বৃহস্পতিবার এই মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে আগামী ৩১ জুলাই অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিষেকের আইনি রক্ষাকবচ বজায় থাকবে। তবে এই স্বস্তির পাশাপাশি অভিষেকের ওপর কিছু কড়া শর্তও আরোপ করেছে হাইকোর্ট। আদালত সাফ জানিয়েছে, অভিষেক নিজের ইচ্ছেমতো বিদেশযাত্রা করতে পারবেন না এবং দেশের বাইরে যেতে হলে তাঁকে আদালতের আগাম অনুমতি নিতে হবে। সেই সঙ্গে পুলিশের তলব এলে তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে।[TECHTARANGA-POST:9503]একদিকে বাড়িতে পুলিশি হানা ও পুরসভার বেআইনি বাড়ি ভাঙার কড়া নোটিশ, অন্যদিকে সাইবার থানার মামলায় আদালতের বেঁধে দেওয়া একগুচ্ছ শর্ত— এই জোড়া ফলার মাঝেই রুজিরার এই দু'জনের বিদেশযাত্রার আবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহলের মতে, আইনজীবী আদালতের কাছে অভিষেকের নাম সরাসরি উচ্চারণ না করলেও, আবেদনপত্রের বয়ান অনুযায়ী এই মামলার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। এখন দেখার, শুক্রবারের শুনানিতে হাইকোর্ট রুজিরা ও তাঁর গোপন সফরসঙ্গীকে দেশের বাইরে যাওয়ার সবুজ সংকেত দেয় নাকি আইনি জটিলতা আরও বাড়ে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার