Hidden Stories (বাংলা)

রুপির দামে ঐতিহাসিক ধস! ১০০ ছুঁতে কি আর মাত্র কয়েক পা? পকেটে টান পড়ার আশঙ্কায় ঘুম উড়ছে আমজনতার

নয়াদিল্লি: ভারতীয় অর্থনীতির জন্য মঙ্গলবার এক ভয়াবহ দিন! মার্কিন ডলারের বিপরীতে রুপি বা ভারতীয় মুদ্রার দামের পতন থামার কোনও লক্ষণই নেই। মঙ্গলবার বাজার খুলতেই এক ধাক্কায় ২৭ পয়সা পড়ে গিয়ে ডলার প্রতি রুপির মূল্য দাঁড়িয়েছে ৯৫.৫৮ টাকা! দেশের ইতিহাসে রুপির দামের এটিই সর্বনিম্নস্তর। যে গতিতে রুপির মান কমছে, তাতে বিশ্লেষকদের আশঙ্কা — ভারতীয় রুপির সাপেক্ষে ডলারের ‘সেঞ্চুরি’ কি তবে কেবল সময়ের অপেক্ষা?[TECHTARANGA-POST:9014]শুধু মুদ্রার বাজার নয়, হাহাকার চলছে শেয়ার বাজারেও। সোমবার সেনসেক্স ৯০০ পয়েন্টের বেশি পড়েছিল, মঙ্গলবারও সেই পতনের ধারা অব্যাহত। লগ্নিকারীরা কোটি কোটি টাকা হারাচ্ছেন। বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে অস্থিরতা না কমলে দালাল স্ট্রিটের এই রক্তক্ষরণ বন্ধ হওয়া কঠিন।[TECHTARANGA-POST:9004]টাকার এই রেকর্ড পতনের নেপথ্যে রয়েছে ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশছোঁয়া। যদিও বর্তমানে একটি অস্থায়ী সংঘর্ষবিরতি চলছে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ফের যুদ্ধের দামামা বাজার সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, "সংঘর্ষবিরতি এখন লাইফ সাপোর্টে আছে।" তাঁর এই হুঙ্কারের পরই মুদ্রাবাজারে বড়সড় ধস নামে।[TECHTARANGA-POST:8977]ভারত তার প্রয়োজনের প্রায় ৯০ শতাংশ জ্বালানি আমদানি করে অশান্ত এই অঞ্চলগুলি থেকে। ফলে, জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আতঙ্ক বাড়ছে। এই সঙ্কটকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অত্যন্ত সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন। জনগণকে সোনা কেনা বন্ধ রাখতে এবং ভোজ্য তেলের ব্যবহারে রাশ টানতে বলা হয়েছে। এমনকী, জ্বালানী তেলের ব্যবহার কমাতে ফের ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের সংস্কৃতিতে ফেরার বার্তা দিয়েছেন তিনি। তবে, পেট্রলিয়াম মন্ত্রক আশ্বস্ত করেছে, দেশে আপাতত পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে।[TECHTARANGA-POST:8943]মুদ্রাস্ফীতির এই প্রবল চাপে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হতে চলেছে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

রুপির দামে ঐতিহাসিক ধস! ১০০ ছুঁতে কি আর মাত্র কয়েক পা? পকেটে টান পড়ার আশঙ্কায় ঘুম উড়ছে আমজনতার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার