Hidden Stories (বাংলা)

রামনবমী হিংসায় এনআইএ-র প্রথম চার্জশিট! ৯ অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে কী মিলল?

কলকাতাঃ ২০২৩ সালের রামনবমীর মিছিল ঘিরে অশান্তির এবার বড় পদক্ষেপ এনআইএ-র। এই মামলায় প্রথমবার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, বিচার ভবনে এনআইএ-র বিশেষ আদালতে মোট ন’জনের বিরুদ্ধে ৩৩ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। [TECHTARANGA-POST:12201]এনআইএ-র অভিযোগ, অভিযুক্তরা বেআইনি ভাবে জমায়েত, অশান্তি তৈরি এবং কর্তব্যরত সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ১৫২, ১৮৬, ৩২৩, ৩৩২-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। চার্জশিটে মোট ৫২ জন সাক্ষীর বয়ানও উল্লেখ করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ২০২৩ সালের ৩০ মার্চ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তির ঘটনা ঘটে। বিষয়টি গড়ায় কলকাতা হাই কোর্টে। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলার ভিত্তিতে ২০২৩ সালের ২৭ এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট।[TECHTARANGA-POST:12200]তদন্তের সময় উত্তর দিনাজপুরের ডালখোলার তাজামুল চকের ঘটনায় বিশেষ ভাবে নজর দেয় এনআইএ। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় রাজ্য পুলিশের কাছে ১৬২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। পরে হিংসার ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে ১৬ জনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের অভিযোগ, ওই ব্যক্তিরা হিংসার ঘটনায় ষড়যন্ত্র এবং হামলায় অংশ নিয়েছিলেন। সেই তদন্তেরই পরবর্তী ধাপে এবার ন’জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল। 

রামনবমী হিংসায় এনআইএ-র প্রথম চার্জশিট! ৯ অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে কী মিলল?