Rani Mukerji: রানির মাতৃবিয়োগ, ৭৫-এ প্রয়াত কৃষ্ণা! মাকে হারিয়ে আবেগঘন অভিনেত্রী
বলিউডে আবারও শোকের ছায়া। মাতৃহারা হলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন তাঁর মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার পরিবারের তরফে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। [TECHTARANGA-POST:12859]পরিবার সূত্রে খবর, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কৃষ্ণা মুখোপাধ্যায়ের মৃত্যুসংবাদ জানাচ্ছি। এই কঠিন সময়ে পরিবারকে ব্যক্তিগত পরিসর দেওয়ার জন্য অনুরোধ করছি। কৃষ্ণার প্রয়াণে শোকের আবহ মুখোপাধ্যায় পরিবারে।” মায়ের সঙ্গে রানির সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। ব্যক্তিগত জীবন ছাড়াও অভিনয়ের ক্ষেত্রেও মায়ের কাছ থেকে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন রানি। বিশেষ করে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে তাঁর চরিত্র নির্মাণের পিছনে কৃষ্ণার বড় ভূমিকা ছিল। ছবিতে রানিকে এক বাঙালি মায়ের চরিত্রে দেখা গিয়েছিল। সন্তানদের নিজের কাছে ফিরিয়ে আনার জন্য যে মা বিদেশের মাটিতে লড়াই করছেন অভিনেত্রী। সেই আবেগকে পর্দায় ফুটিয়ে তুলতে নিজের মায়ের কাছ থেকেই অনেকটা অনুপ্রেরণা নিয়েছিলেন তিনি। রানির কথায়, “একজন অভিনেত্রী হিসেবে আমি চরিত্রটির প্রতি নিজের ব্যক্তিগত আবেগ তুলে ধরতে চেয়েছিলাম। কিন্তু বাকি চরিত্রটি আসলে আমার মায়ের ওপর ভিত্তি করেই তৈরি। আমি যত বাঙালি মানুষকে চিনি, তাঁদের মধ্যে তিনিই সবচেয়ে বাঙালি... নিজের হাতে আমাদের খাইয়ে দেওয়া থেকে শুরু করে কপালে টিপ পরিয়ে দেওয়া সবকিছুতেই মায়ের ছাপ রয়েছে। আমি আমার মায়ের কাছ থেকেই শক্তি ও অনুপ্রেরণা নিয়েছি।”[TECHTARANGA-POST:12855]কৃষ্ণা মুখোপাধ্যায় নিজেও একসময় সংগীতজগতের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন প্রাক্তন প্লেব্যাক গায়িকা। চলচ্চিত্র নির্মাতা রাম মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। রাম মুখোপাধ্যায় ফিল্মালয়া স্টুডিয়ো প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৭ সালে তাঁর মৃত্যু হয়।