Hidden Stories (বাংলা)

রেজিনগরে গৃহবধূকে পিটিয়ে খুনের পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে! মৃতার স্বামীকে আটক

মুর্শিদাবাদের রেজিনগর থানার লোকনাথপুরে এক গৃহবধূকে পিটিয়ে কুপিয়ে খুনের পর ঝুলিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম রেক্সোনা খাতুন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় আট বছর আগে রেজিনগর থানার লোকনাথপুরের বাসিন্দা সোহেল শেখের সঙ্গে রেক্সোনার বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে একটি ছোট্ট ছেলে এবং একটি মেয়েও রয়েছে। তবে বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে রেক্সোনার অশান্তি লেগেই থাকত বলে অভিযোগ তাঁর বাপের বাড়ির সদস্যদের।মঙ্গলবার রাত আনুমানিক দুটো নাগাদ এই নারকীয় ঘটনাটি ঘটে। রেক্সোনার পরিবারের দাবি, গভীর রাতে স্বামী সোহেল শেখ ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তাঁকে নির্মমভাবে মারধর করে। এমনকি তাঁদের অভিযোগ, মারধরের পর রেক্সোনার পা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাপের বাড়ি নদীয়ার কালীগঞ্জ থানার দেবগ্রামে। বর্তমানে বেলডাঙা থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই নৃশংস ঘটনায় ইতিমধ্যেই মৃতার স্বামী সোহেল শেখকে আটক করেছে পুলিশ। গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

 রেজিনগরে গৃহবধূকে পিটিয়ে খুনের পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে! মৃতার স্বামীকে আটক

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার