Hidden Stories (বাংলা)

শূন্য ঘুচিয়ে বিধানসভায় ফেরার লড়াইয়ে বামেরা! ডোমকল ও সাগরদিঘিতে চমক দিচ্ছে কাস্তে-হাত জোট

রাজ্য বিধানসভার ‘শূন্য’ কলঙ্ক কি এবার মুছতে চলেছে? ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাথমিক ট্রেন্ড অন্তত সেই আশার আলোই দেখাচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটকে। গণনার প্রথম কয়েক ঘণ্টায় ২৯৩টি আসনের মধ্যে বামেরা অন্তত দু’টি আসনে শক্ত জমি তৈরি করেছে।[TECHTARANGA-POST:8698] বিশেষ নজর কেড়েছে মুর্শিদাবাদের ডোমকল আসনটি, যেখানে সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রানা প্রায় এক হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। উল্লেখ্য, ভোটের আগেই এই ডোমকলে তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরিয়েছিল বামেরা; বহু কর্মী ঘাসফুল ছেড়ে কাস্তে-হাত শিবিরে যোগ দিয়েছিলেন, যার প্রতিফলন এখন ব্যালট বক্সেও দেখা যাচ্ছে।[TECHTARANGA-POST:8729]অন্যদিকে, সাগরদিঘি উপনির্বাচনের সেই স্মৃতি ফিরিয়ে দিয়ে এবারও সেখানে দাপট দেখাচ্ছে বাম সমর্থিত জোট। এই কেন্দ্রে জোট প্রার্থী মশিউর রহমান লিড বজায় রেখেছেন, যা শাসক শিবিরের জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও গোটা রাজ্যে বিজেপির বড়সড় লিড এবং হেভিওয়েট তৃণমূল প্রার্থীদের পিছিয়ে পড়ার খবরের মাঝে এই দু’টি আসন বামেদের জন্য অক্সিজেন হিসেবে কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যবধান বজায় থাকলে দীর্ঘ বিরতির পর আবারও বিধানসভায় লাল পতাকার দেখা পাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে।

শূন্য ঘুচিয়ে বিধানসভায় ফেরার লড়াইয়ে বামেরা! ডোমকল ও সাগরদিঘিতে চমক দিচ্ছে কাস্তে-হাত জোট

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার