Hidden Stories (বাংলা)

পকেটবিহীন ইউনিফর্ম, মোবাইল-ব্যাগ নিষিদ্ধ! অনুদানের টাকা গণনায় কড়া নিয়ম রামমন্দির ট্রাস্টের

রামমন্দিরে অনুদানের টাকা চুরির অভিযোগ সামনে আসার পর আর্থিক স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদার করতে একাধিক কড়া সিদ্ধান্ত নিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। নতুন নিয়ম অনুযায়ী, দানের টাকা, সোনা ও রুপো গণনার দায়িত্বে থাকা কর্মীদের জন্য চালু করা হয়েছে একাধিক বাধ্যতামূলক বিধি।[TECHTARANGA-POST:10586]ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, গণনা কেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেক কর্মীকে দু'দফা তল্লাশির মধ্যে দিয়ে যেতে হবে। পাশাপাশি তাঁদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে নীল রঙের বিশেষ ইউনিফর্ম, যেখানে কোনও পকেট থাকবে না। উদ্দেশ্য একটাই - টাকা বা মূল্যবান সামগ্রী আত্মসাতের কোনও সুযোগ না রাখা। শুধু পোশাক নয়, বদলে গিয়েছে টাকা গোনার পদ্ধতিও। আগে টেবিল-চেয়ারে বসে গণনা করা হলেও, এখন থেকে কর্মীদের মেঝেতে বসেই সেই কাজ করতে হবে। গণনা কক্ষে মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ বা অন্য কোনও ব্যক্তিগত সামগ্রী নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি জুতো বা চটি খুলে তবেই ঢুকতে হবে গণনা কেন্দ্রে।'সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া উচিত'—রামনবমী মামলায় পুলিশের ভূমিকা নিয়ে দিলীপ[TECHTARANGA-POST:10552]এদিকে অনুদান চুরির অভিযোগে বিশেষ তদন্তকারী দল (SIT)-এর তদন্তও জোরকদমে চলছে। তদন্তকারী সূত্রের খবর, গত পাঁচ বছরের সমস্ত আর্থিক লেনদেনের অডিটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মন্দির নির্মাণে খরচ, নগদ অনুদান, সোনা-রুপো ও অন্যান্য মূল্যবান সামগ্রীর হিসেব খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, গত ৭ জুন রামমন্দিরে অনুদান চুরির অভিযোগ প্রকাশ্যে আসে। এরপর উত্তরপ্রদেশ সরকার SIT গঠন করে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২৫ জুন এফআইআর দায়ের হয় এবং এখনও পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের আঁচ পৌঁছেছে ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই, প্রাক্তন ট্রাস্টি অনিল মিশ্র এবং মন্দিরের আধিকারিক গোপাল রাওয়ের কাছেও। তাঁদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী দল।

 পকেটবিহীন ইউনিফর্ম, মোবাইল-ব্যাগ নিষিদ্ধ! অনুদানের টাকা গণনায় কড়া নিয়ম রামমন্দির ট্রাস্টের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার