কাটল আইনি ফাঁড়া: ভামরী দেবীর আশীর্বাদ নিয়ে রাজগঞ্জে মনোনয়ন জমা দিলেন স্বপ্না বর্মন
অবশেষে কাটল আইনি জট, রাজগঞ্জের লড়াইয়ে নামার সবুজ সংকেত পেলেন সোনার মেয়ে স্বপ্না বর্মন। সপ্তাহের শুরুতেই বাড়ির মন্দির ও বোদাগঞ্জে ভামরী দেবীর আশীর্বাদ নিয়ে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন এশিয়াডে সোনা জয়ী এই অ্যাথলিট। রেলের চাকরির এনওসি (NOC) নিয়ে দীর্ঘ টানাপোড়েন আর আইনি জটিলতা শেষে রবিবার রাতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে মেটে সমস্যা। শেষ দিনে মনোনয়ন জমা দিয়ে আবেগঘন স্বপ্না শোনালেন তাঁর দীর্ঘ লড়াই আর ত্যাগের কাহিনি।[TECHTARANGA-POST:7855]রেলের চাকরি থেকে ইস্তফা দেওয়া আর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ— গত কয়েকটা দিন স্বপ্নার কাছে ছিল চরম অগ্নিপরীক্ষার মতো। রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়ের জায়গায় টিকিট পাওয়া নিয়ে যে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছিল, তা এখন অতীত। [TECHTARANGA-POST:7842]খোদ খগেশ্বরবাবুও স্বপ্নার হয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছেন। মনোনয়ন জমার পর আত্মবিশ্বাসী স্বপ্না জানান, রাজগঞ্জের মানুষের ভালোবাসা ও আপ্যায়নে তিনি আপ্লুত। খেলাধুলার মাঠ থেকে রাজনীতির ময়দান— অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগে রাজগঞ্জের মেয়ে হিসেবে মানুষের সেবা করতে চান তিনি। আগামী ২৩ মে রাজগঞ্জের ব্যালট বক্সে স্বপ্নার এই লড়াকু মেজাজ কতটা ছাপ ফেলে, এখন সেটাই দেখার।