কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও প্রযুক্তিতে জোর; প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একাধিক বড় ঘোষণা সরকারের
পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থান ও শিক্ষাক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হল। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক বড় ঘোষণা করেন। বাজেটের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরা হয় ‘বিকশিত বাংলা’-র রূপরেখা।[TECHTARANGA-POST:10157]সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে রয়েছে রাজ্যে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের পরিকল্পনা। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও বড় পদক্ষেপের কথা জানানো হয়েছে। আগামী দিনে ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। সরকারি চাকরিতে আবেদনকারীদের জন্য বয়সসীমায় ছাড়ও দেওয়া হবে, যা আগামী দু’বছর পর্যন্ত কার্যকর থাকবে।প্রথম দফায় ৩ ঘণ্টার জেরা, এবার দ্বিতীয়বার বিধাননগর দক্ষিণ থানায় তলব প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকেউচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে নতুন প্রকল্প চালুর কথাও ঘোষণা করা হয়েছে। সরকারি ও সরকার-পোষিত কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। প্রযুক্তি ও আধুনিক শিক্ষার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে বাজেটে। রাজ্যে চালু করা হবে AI মিশন। পাশাপাশি কলকাতায় একটি সংস্কৃতি স্কুল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এ দিন ঝাড়গ্রামে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও করেন অর্থমন্ত্রী। এর জন্য চলতি অর্থবর্ষে ১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। একইসঙ্গে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নেও বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।