Hidden Stories (বাংলা)

ফিরল চার দশক আগের স্মৃতি: অল্পের জন্য রক্ষা পেলেন সস্ত্রীক ট্রাম্প

শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ চলাকালীন বন্দুকবাজের হামলায় রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে যোগ দিতে সস্ত্রীক উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতেই আচমকা ৪ থেকে ৫ রাউন্ড গুলির শব্দে কেঁপে ওঠে সভাকক্ষ। মুহূর্তের তৎপরতায় সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। [TECHTARANGA-POST:8408]এই ভয়াবহ ঘটনায় এক মার্কিন আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। আততায়ী হিসেবে ক্যালিফোর্নিয়ার এক ৩১ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে তিনি ভিতরে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে এই হামলার মূল লক্ষ্য প্রেসিডেন্টই ছিলেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।[TECHTARANGA-POST:8398]এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ আউট’-এ একটি পোস্ট করে ট্রাম্প জানান যে তিনি এবং তাঁর পরিবার সম্পূর্ণ সুরক্ষিত আছেন। একইসঙ্গে সিক্রেট সার্ভিসের সাহসিকতা ও দ্রুত পদক্ষেপে হামলাকারীকে ধরার প্রশংসা করেন তিনি। তবে এই হামলার স্থানটি মার্কিন ইতিহাসে অত্যন্ত সংবেদনশীল, কারণ প্রায় ৪০ বছর আগে এই একই হিলটন হোটেলেই তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। সেই একই জায়গায় ফের এই ধরনের ঘটনায় মার্কিন নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এফবিআই এবং সিক্রেট সার্ভিস যৌথভাবে ধৃত যুবককে জেরা করছে, যাতে এই ঘটনার নেপথ্যে থাকা আসল ষড়যন্ত্র উন্মোচিত হয়।হিডেন স্টোরিজ নিউজ

ফিরল চার দশক আগের স্মৃতি: অল্পের জন্য রক্ষা পেলেন সস্ত্রীক ট্রাম্প

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার