সীমান্ত পাহারায় এবার সাপ ও কুমির! অনুপ্রবেশ রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তে অভিনব পরিকল্পনা বিএসএফের
ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে এবার এক অদ্ভুত অথচ কার্যকর কৌশলের পথে হাঁটতে চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)। যেসব দুর্গম নদীপথ বা জলাভূমিতে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে অনুপ্রবেশ এবং পাচার রুখতে সাপ ও কুমিরের মতো ভয়ংকর সরীসৃপ প্রাণী ছাড়ার কথা ভাবছে ভারত। ভারতের সংবাদমাধ্যম 'দ্য ফেডারেল'-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমারের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তীকালে ২০ মার্চ নয়াদিল্লির সদর দপ্তরে বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আরেকটি বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়। সীমান্তের প্রায় ১৭৫ কিলোমিটার দীর্ঘ 'ঝুঁকিপূর্ণ' নদীপথ ও জলাভূমিতে এই পরিকল্পনা কার্যকর করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।বিএসএফ সূত্রে খবর, ইতিমধ্যেই সীমান্তের অনেক গুরুত্বপূর্ণ অংশে ড্রোন নজরদারি, জিপিএস ট্র্যাকিং, থার্মাল ইমেজার এবং ইলেকট্রিক ফেন্সিং বা বৈদ্যুতিক বেড়া ব্যবহারের মতো উন্নত প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। তবে বর্ষাকালে বা পাহাড়ি ঢলে নদীপথের নিরাপত্তা বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। সেই শূন্যস্থান পূরণ করতেই এবার বিষধর সাপ ও কুমির মোতায়েন করার এই পরিকল্পনা।ইতিমধ্যেই সীমান্তের মাঠপর্যায়ের সিনিয়র কর্মকর্তাদের কাছে এই সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দেশনার ওপর কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা সদর দপ্তরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত অনুপ্রবেশকারী এবং চোরাকারবারীদের মনে ত্রাস সৃষ্টি করতেই এই 'প্রাকৃতিক সুরক্ষা বলয়' তৈরির কথা ভাবা হচ্ছে।[TECHTARANGA-POST:7784]সীমান্ত সুরক্ষায় ভারতের এই প্রস্তাবিত পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।হিডেন স্টোরিজ নিউজ