Hidden Stories (বাংলা)

তোলাবাজির অভিযোগে বড় পদক্ষেপ! পুলিশের জালে ফিরহাদ-ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের মধ্যে এবার গ্রেপ্তার হলেন কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। তোলাবাজির মামলায় রবিবার তাঁকে গ্রেপ্তার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। রাজনৈতিক মহলে শামসকে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলেই পরিচিত।[TECHTARANGA-POST:10378]পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে শামস ইকবালের বিরুদ্ধে প্রায় ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল। দীর্ঘ তদন্তের পর সেই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তোলাবাজির অভিযোগই নয়, তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের ধারাতেও মামলা রয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। তদন্তকারীরা জানতে চাইছেন, এই ঘটনায় অন্য কোনও ব্যক্তি বা সংগঠিত চক্র জড়িত ছিল কি না। শামসকে জিজ্ঞাসাবাদ করে সেই দিকও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আরও কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।[TECHTARANGA-POST:10375]উল্লেখ্য, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের একাধিক বর্তমান ও প্রাক্তন জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনি পদক্ষেপ হয়েছে। সম্প্রতি পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে, শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে শওকত মোল্লার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ খায়রুল ইসলামকে। লালবাজার সূত্রে দাবি, খায়রুলের বিরুদ্ধে খুন, তোলাবাজি, জমি দখল, খুনের চেষ্টা-সহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। তদন্তকারীদের দাবি, বর্তমানে এনআইএ হেফাজতে থাকা প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ফলে এই গ্রেপ্তারকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তোলাবাজির অভিযোগে বড় পদক্ষেপ! পুলিশের জালে ফিরহাদ-ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার