Hidden Stories (বাংলা)

এনডিএ শরিক নাকি বিজেপিতে সংমিশ্রণ? মঙ্গলে দিল্লিতে শতাব্দী-শুভেন্দু বৈঠকে জল্পনা তুঙ্গে

নয়াদিল্লি: জাতীয় রাজনীতিতে ফের বড়সড় মোড়। দিল্লিতে মঙ্গলবার এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও হাইভোল্টেজ বৈঠকে মুখোমুখি হতে চলেছেন এনসিপিআই (NCPI) সাংসদরা এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লির বঙ্গভবনে আয়োজিত এই বহুল চর্চিত বৈঠকের খবর নিশ্চিত করেছেন সাংসদ শতাব্দী রায় নিজেই। এনডিএ-র গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দলত্যাগী সাংসদদের এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক অলিন্দে জোর জল্পনা শুরু হয়েছে— তবে কি এনডিএ-র শরিক হিসেবে না থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতেই বিলীন হতে চলেছে উত্তর-পূর্ব ভারতের নামজুড়ে তৈরি এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম? মঙ্গলবারের বৈঠকের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা দেশের ওয়াকিবহাল মহল।সাংসদ শতাব্দী রায় জানান, মঙ্গলবার দুপুর ১টায় বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের সমস্ত সাংসদদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন। সেখানে দলীয় সাংসদদের মনভাব ও বিগত দিনে যা বলা যায়নি, তা খোলামেলা আলোচনা করার সুযোগ থাকবে বলে জানান তিনি। একই সঙ্গে নিয়ম মেনে দলবদলের কথা স্মরণ করিয়ে দিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনের অনুমোদনের বিষয়ে আশাপ্রকাশ করেন তিনি। উল্লেখ্য, তৃণমূল ত্যাগ করার পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯ জন সাংসদ স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে এনসিপিআই হিসেবে স্বীকৃতি ও লোকসভায় এনডিএ-র পাশে আসন বন্টনের দাবি জানিয়েছিলেন। বাদল অধিবেশনের আগে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর আহ্বানে সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়া এবং মঙ্গলবারের এই ঘনঘন বৈঠক স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, জাতীয় স্তরে এনডিএ-র অন্যতম বড় শক্তি হতে চলেছে এই গোষ্ঠী, যা আগামী দিনে কোন রাজনৈতিক রূপ নেয় তা দেখতে মুখিয়ে বিশেষজ্ঞ মহল।[TECHTARANGA-POST:11291]হিডেন স্টোরিজ নিউজ

এনডিএ শরিক নাকি বিজেপিতে সংমিশ্রণ? মঙ্গলে দিল্লিতে শতাব্দী-শুভেন্দু বৈঠকে জল্পনা তুঙ্গে