Hidden Stories (বাংলা)

Mimi Chakraborty: ১২ বছর পর রাজ-মিমি জুটি! ‘তাণ্ডব’-এর শুটিং শুরু, মিমিকে কী বার্তা শুভশ্রীর?

একসময় টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি ছিলেন রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। তারপর দীর্ঘ বিরতি। মাঝে কেটে গেছে প্রায় এক যুগ। এবার সেই দূরত্ব পেরিয়ে ফের একসঙ্গে কাজ শুরু করলেন দু’জনে। রাজ চক্রবর্তীর প্রযোজনায় নতুন ছবি ‘তাণ্ডব’-এর শুটিং শুরু করেছেন মিমি চক্রবর্তী। [TECHTARANGA-POST:12695]বুধবার শুটিং সেট থেকে নিজের ছবি শেয়ার করেন মিমি। সবুজ পোশাকে অভিনেত্রীকে দেখা গিয়েছে ক্ল্যাপস্টিক হাতে। ছবির ক্যাপশনে খুব বেশি কিছু না লিখে শুধু ‘#Tandav’ লিখে উল্লেখ করেছেন অভিনেত্রী। মিমির সেই পোস্টেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কমেন্টে তাঁর ছোট্ট বার্তা, ‘সুপার হ্যাপি’। রাজের সঙ্গে মিমির বহু বছর পর ফের কাজের খবরে শুভশ্রীর এই বার্তাই আলাদাভাবে দর্শকের নজর কেড়েছে। [TECHTARANGA-POST:12693]উল্লেখ্য, রাজ-মিমির শেষ ছবি ছিল ‘কাটমুণ্ডু’। তার আগে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ২০১৫ সালের পর আর একই ছবিতে দেখা যায়নি এই জুটিকে। তবে ‘তাণ্ডব’ নিয়ে এখনও খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। ছবির গল্প বা মিমির চরিত্র সম্পর্কে নির্মাতাদের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাজ-মিমির এই পেশাগত প্রত্যাবর্তনের সঙ্গে স্বাভাবিকভাবেই ফিরে এসেছে তাঁদের অতীতের অধ্যায়ের কথাও। তবে সময়ের সঙ্গে যোগাযোগ ও সৌজন্যের ছবিও সামনে এসেছে। 

Mimi Chakraborty: ১২ বছর পর রাজ-মিমি জুটি! ‘তাণ্ডব’-এর শুটিং শুরু, মিমিকে কী বার্তা শুভশ্রীর?