Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Dawood Ibrahim: 'অনেক ক্ষতি হয়ে গিয়েছে', দাউদ-যোগ স্বীকার মন্দাকিনীর!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
Dawood Ibrahim: 'অনেক ক্ষতি হয়ে গিয়েছে', দাউদ-যোগ স্বীকার মন্দাকিনীর!
শারজার মাঠে এই সেই ছবি। যা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। ছবি : সংগৃহীত

মুম্বই: বলিউডের ইতিহাসের অন্যতম বিতর্কিত ও চর্চিত অধ্যায়! 

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম এবং আশির দশকের তারকা অভিনেত্রী মন্দাকিনীর সম্পর্ক। এতদিন ধরে দাউদের সঙ্গে যোগাযোগ কিংবা ছবি নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও, দীর্ঘ নীরবতা ভেঙে শেষমেশ সেই বহুল চর্চিত ছবি ও দাউদ-যোগের কথা কার্যত স্বীকার করে নিলেন 'রাম তেরির' নায়িকা মন্দাকিনী। এএনআই-কে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি খোলামেলা আলোচনা করেছেন শারজার স্টেডিয়ামে দাউদের সঙ্গে সেই ভাইরাল ছবি, তাঁদের সম্পর্কের আসল সত্যতা এবং পরবর্তীতে তাঁর ক্যারিয়ারে এর প্রভাব নিয়ে।

হঠাৎ কেন নিজের এতদিনের অবস্থানে ইউ-টার্ন নিলেন অভিনেত্রী? অনুশোচনা নাকি সত্য প্রকাশের তাগিদ? প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্দাকিনী জানান, এতদিন পর মুখ খোলার কারণ হল সেই ছবি তাঁর জীবনের গতিপথ এক ধাক্কায় বদলে দিয়েছিল। তাঁর কথায়, “ওই এক বিতর্কের কারণে আমার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। সেই সময় আমাদের এগুলো সামলানোর মতো উপযুক্ত কোনও জনসংযোগ বা দল ছিল না। থাকলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো।”

কেন দাউদের সঙ্গে দেখা করতে দুবাই গিয়েছিলেন মন্দাকিনী? 

তিনি দাউদের বিশেষ আমন্ত্রণে ম্যাচ দেখতে দুবাই গিয়েছিলেন। এমন দীর্ঘদিনের জল্পনাকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন অভিনেত্রী। আসল সত্যিটা জানিয়ে মন্দাকিনী বলেন, “অনেকেই ভেবেছিলেন আমি দাউদের নিমন্ত্রণে ম্যাচ দেখতে গিয়েছিলাম। কিন্তু তা একদমই নয়। আমি এক বিশেষ স্টেজ শোয়ের কাজের জন্য দুবাই পৌঁছেছিলাম। এরপর সেখান থেকেই ওই ক্রিকেট ম্যাচ দেখতে যাওয়া। স্টেডিয়ামে আরও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন, দাউদও সেখানেই বসে ছিলেন। কোনও বিশেষ আমন্ত্রণ ছিল না।”

কী ছিল দু'জনের সম্পর্কের সমীকরণ? 

প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, একজন শিল্পী হিসেবে হাজার হাজার মানুষের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। সেখানে আলাদা করে কাউকে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয় থাকে না। দাউদের সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত বা প্রেমের সম্পর্ক ছিল না দাবি করে অভিনেত্রী বলেন, “মানুষ যা খুশি লিখতে বা বলতে চায়, তার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ থাকে না। একজন শিল্পীর কাছে সবাই সমান। আর বিতর্ক তৈরি করে কীভাবে কোনও জিনিসকে রঙ চড়িয়ে রসালো করতে হয়, তা তখনকার দিনে আমার জানা ছিল না।” এমনকি আশির দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের যে বিশাল অর্থায়ন (ফান্ডিং) চলত, সেই বিষয়েও তিনি তখন সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন বলে দাবি করেন। পরবর্তীতে বিভিন্ন ছবি দেখে তিনি এ ব্যাপারে জানতে পারেন।

১৯৮৫ সালে রাজ কাপুরের পরিচালনায় মাত্র ১৬ বছর বয়সে ‘রাম তেরি গঙ্গা ময়লী’ ছবির মাধ্যমে বি-টাউনে আত্মপ্রকাশ করেন মন্দাকিনী। সেই ছবির ঝরনার দৃশ্য বা বুকের দুধ খাওয়ানোর আইকনিক দৃশ্য নিয়ে চলা বিতর্ককেও তিনি 'পবিত্র ও নির্দোষ গল্প বানানোর প্রয়াস' বলে বর্ণনা করেন। মিঠুন চক্রবর্তী, গোবিন্দা, অনিল কাপুরদের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করলেও দাউদ-কাণ্ডে তাঁর উজ্জ্বল ক্যারিয়ারে এক গভীর কালো ছায়া নেমে আসে। দীর্ঘ সময় পর মন্দাকিনীর এই ইউ-টার্ন আর সত্যি স্বীকার করে নেওয়া ফের একবার আশির দশকের বলিউড ও ডি-কোম্পানির অন্ধকার সংযোগকে প্রকাশ্যে নিয়ে এল।

বিষয় : HiddenStoriesNews #Mandakini #DawoodIbrahim #BollywoodControversy #RamTeriGangaMaili #MandakiniDawood #BollywoodNews #KolkataNews #TollywoodToBollywood #ViralNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


Dawood Ibrahim: 'অনেক ক্ষতি হয়ে গিয়েছে', দাউদ-যোগ স্বীকার মন্দাকিনীর!

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুম্বই: বলিউডের ইতিহাসের অন্যতম বিতর্কিত ও চর্চিত অধ্যায়! আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম এবং আশির দশকের তারকা অভিনেত্রী মন্দাকিনীর সম্পর্ক। এতদিন ধরে দাউদের সঙ্গে যোগাযোগ কিংবা ছবি নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও, দীর্ঘ নীরবতা ভেঙে শেষমেশ সেই বহুল চর্চিত ছবি ও দাউদ-যোগের কথা কার্যত স্বীকার করে নিলেন 'রাম তেরির' নায়িকা মন্দাকিনী। এএনআই-কে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি খোলামেলা আলোচনা করেছেন শারজার স্টেডিয়ামে দাউদের সঙ্গে সেই ভাইরাল ছবি, তাঁদের সম্পর্কের আসল সত্যতা এবং পরবর্তীতে তাঁর ক্যারিয়ারে এর প্রভাব নিয়ে।হঠাৎ কেন নিজের এতদিনের অবস্থানে ইউ-টার্ন নিলেন অভিনেত্রী? অনুশোচনা নাকি সত্য প্রকাশের তাগিদ? প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্দাকিনী জানান, এতদিন পর মুখ খোলার কারণ হল সেই ছবি তাঁর জীবনের গতিপথ এক ধাক্কায় বদলে দিয়েছিল। তাঁর কথায়, “ওই এক বিতর্কের কারণে আমার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। সেই সময় আমাদের এগুলো সামলানোর মতো উপযুক্ত কোনও জনসংযোগ বা দল ছিল না। থাকলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো।”কেন দাউদের সঙ্গে দেখা করতে দুবাই গিয়েছিলেন মন্দাকিনী? তিনি দাউদের বিশেষ আমন্ত্রণে ম্যাচ দেখতে দুবাই গিয়েছিলেন। এমন দীর্ঘদিনের জল্পনাকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন অভিনেত্রী। আসল সত্যিটা জানিয়ে মন্দাকিনী বলেন, “অনেকেই ভেবেছিলেন আমি দাউদের নিমন্ত্রণে ম্যাচ দেখতে গিয়েছিলাম। কিন্তু তা একদমই নয়। আমি এক বিশেষ স্টেজ শোয়ের কাজের জন্য দুবাই পৌঁছেছিলাম। এরপর সেখান থেকেই ওই ক্রিকেট ম্যাচ দেখতে যাওয়া। স্টেডিয়ামে আরও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন, দাউদও সেখানেই বসে ছিলেন। কোনও বিশেষ আমন্ত্রণ ছিল না।”কী ছিল দু'জনের সম্পর্কের সমীকরণ? প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, একজন শিল্পী হিসেবে হাজার হাজার মানুষের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। সেখানে আলাদা করে কাউকে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয় থাকে না। দাউদের সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত বা প্রেমের সম্পর্ক ছিল না দাবি করে অভিনেত্রী বলেন, “মানুষ যা খুশি লিখতে বা বলতে চায়, তার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ থাকে না। একজন শিল্পীর কাছে সবাই সমান। আর বিতর্ক তৈরি করে কীভাবে কোনও জিনিসকে রঙ চড়িয়ে রসালো করতে হয়, তা তখনকার দিনে আমার জানা ছিল না।” এমনকি আশির দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের যে বিশাল অর্থায়ন (ফান্ডিং) চলত, সেই বিষয়েও তিনি তখন সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন বলে দাবি করেন। পরবর্তীতে বিভিন্ন ছবি দেখে তিনি এ ব্যাপারে জানতে পারেন।১৯৮৫ সালে রাজ কাপুরের পরিচালনায় মাত্র ১৬ বছর বয়সে ‘রাম তেরি গঙ্গা ময়লী’ ছবির মাধ্যমে বি-টাউনে আত্মপ্রকাশ করেন মন্দাকিনী। সেই ছবির ঝরনার দৃশ্য বা বুকের দুধ খাওয়ানোর আইকনিক দৃশ্য নিয়ে চলা বিতর্ককেও তিনি 'পবিত্র ও নির্দোষ গল্প বানানোর প্রয়াস' বলে বর্ণনা করেন। মিঠুন চক্রবর্তী, গোবিন্দা, অনিল কাপুরদের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করলেও দাউদ-কাণ্ডে তাঁর উজ্জ্বল ক্যারিয়ারে এক গভীর কালো ছায়া নেমে আসে। দীর্ঘ সময় পর মন্দাকিনীর এই ইউ-টার্ন আর সত্যি স্বীকার করে নেওয়া ফের একবার আশির দশকের বলিউড ও ডি-কোম্পানির অন্ধকার সংযোগকে প্রকাশ্যে নিয়ে এল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত