Hidden Stories (বাংলা)

ধর্ষণের অভিযোগে শ্রীঘরে শ্রাবন্তীর আপ্তসহায়ক! টলিউডে তীব্র শোরগোল

হাওড়া: টলিউড ইন্ডাস্ট্রির অন্দরে ফের এক চাঞ্চল্যকর ও কলঙ্কজনক অধ্যায়। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও তুমুল জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে উঠল ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ। ঘটনাটি জানাজানি হতেই রাজ্য রাজনীতি ও বিনোদন দুনিয়ায় জোর শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার অভিযুক্তকে হাওড়া আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।পুলিশ ও টলিউড সূত্রের খবর, ধৃত ব্যক্তি পেশাগতভাবে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করেন এবং সেই সূত্রেই ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীর আপ্তসহায়ক হিসেবে তাঁর পরিচিতি গড়ে ওঠে। অভিযোগকারিণী তরুণীও ওই একই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় তাঁর সহকর্মী হিসেবে কর্মরত। নির্যাতিতার বয়ান অনুযায়ী, গত ১২ এপ্রিল কাজের একটি জরুরি প্রয়োজনে তিনি চ্যাটার্জিহাট এলাকায় অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই ফাঁকা বাড়িতে সুযোগ বুঝে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার আকস্মিকতা ও লোকলজ্জার ভয় কাটিয়ে অবশেষে গত ১২ জুন চ্যাটার্জিহাট থানায় ওই ব্যক্তিটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।তরুণীর লিখিত অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক কঠোর ও জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করে শুরু হয় তদন্ত। অবশেষে রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তের ডেরায় হানা দিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে চ্যাটার্জিহাট থানার পুলিশ। সোমবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে তোলা হলে জামিনের আর্জি খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে, নিজের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহকারীর এমন কীর্তি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, টলিউডের এই প্রথম সারির নায়িকাকে ফোনে পাওয়া যায়নি।[TECHTARANGA-POST:10908]হিডেন স্টোরিজ নিউজ

ধর্ষণের অভিযোগে শ্রীঘরে শ্রাবন্তীর আপ্তসহায়ক! টলিউডে তীব্র শোরগোল

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার