Hidden Stories (বাংলা)

১২টি আইডি দেখালেই ফ্রি যাত্রা, স্মার্ট কার্ডে আরও সহজ হবে মহিলাদের বাস পরিষেবা

পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা ইতিমধ্যেই চালু রয়েছে। এবার সেই প্রকল্পকে আরও সুসংগঠিত করতে বাজেটে বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, এই পরিষেবার জন্য ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে।[TECHTARANGA-POST:10160]বর্তমানে রাজ্যে মহিলারা বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন। কন্ডাক্টরকে বৈধ পরিচয়পত্র দেখালেই মিলছে ফ্রি টিকিট। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আয়ুষ্মান ভারত কার্ড, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রসহ মোট ১২ ধরনের পরিচয়পত্রের যেকোনও একটি দেখালেই এই সুবিধা পাওয়া যাচ্ছে।[TECHTARANGA-POST:10151]সরকারের তরফে জানানো হয়েছে, স্মার্ট কার্ড বা পিঙ্ক কার্ড চালু না হওয়া পর্যন্ত এই বর্তমান ব্যবস্থা চলবে। পিঙ্ক কার্ড চালু হয়ে গেলে মহিলাদের জন্য বাস পরিষেবা আরও সহজ ও দ্রুত হবে, আলাদা পরিচয়পত্র দেখানোর প্রয়োজন পড়বে না। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে শহর থেকে গ্রাম সর্বত্র যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের খরচ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কর্মজীবী ও ছাত্রীরা এই সুবিধার সবচেয়ে বেশি উপকার পাচ্ছেন।

  ১২টি আইডি দেখালেই ফ্রি যাত্রা, স্মার্ট কার্ডে আরও সহজ হবে মহিলাদের বাস পরিষেবা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার