UPI New Rules: বদলে গেল UPI-এর নিয়ম! কোন লেনদেনে কাদের দিতে হবে অতিরিক্ত চার্জ, জানেন?
ইউপিআই এখন নিত্যদিনের লেনদেনের অন্যতম সহজ মাধ্যম। বাজার-দোকান থেকে অনলাইন কেনাকাটা সবক্ষেত্রেই পেমেন্ট হয়ে যায় মাত্র কয়েক সেকেন্ডে। কিন্তু এতদিন ইউপিআই ব্যবহারের অন্যতম সুবিধা ছিল, সাধারণ গ্রাহকের কাছ থেকে আলাদা করে কোনও মাশুল নেওয়া হত না। এবার সেই ব্যবস্থায় আসছে বদল। [TECHTARANGA-POST:12708]আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে নির্দিষ্ট ব্যবসায়িক ইউপিআই লেনদেনে চালু হচ্ছে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর। ২ হাজার টাকার বেশি মূল্যের যোগ্য ব্যবসায়িক লেনদেনে ০.৪ শতাংশ হারে এই মাশুল ধার্য হবে। তবে এই টাকা দিতে হবে ব্যবসায়ীকে, ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানো গ্রাহককে নয়। ৭৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে এই মাশুলের সর্বোচ্চ সীমা থাকবে ৩০০ টাকা।কোথায় কত মাশুল?সব ক্ষেত্রে ০.৪ শতাংশ হারে মাশুল নেওয়া হবে না। জ্বালানি, রেল, টেলিকম, বিমা, বিদ্যুৎ এবং কিছু নির্দিষ্ট পরিষেবার ক্ষেত্রে ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে ৫ টাকা নির্দিষ্ট মাশুল রাখার ব্যবস্থা রয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বন্ধু বা পরিবারের সদস্যকে টাকা পাঠানোর মতো ব্যক্তিগত ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এই মাশুল প্রযোজ্য হবে না। [TECHTARANGA-POST:12704]গ্রাহকের পকেট থেকে কি টাকা কাটবে?নতুন নিয়মে এমডিআর সরাসরি গ্রাহকের উপর চাপানোর কথা নয়। এই মাশুলের দায় থাকবে সংশ্লিষ্ট ব্যবসায়ীর উপর। তবে এই অতিরিক্ত খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের একাংশ। তাঁদের বক্তব্য, ছোট লাভের ব্যবসায় এই ধরনের মাশুল অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। এছাড়াও পরোক্ষভাবে ব্যবসার খরচ বা পণ্যের দামে তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।