Hidden Stories (বাংলা)

আগুনের গ্রাসে রুবির অভিজাত আবাসন ‘আরবানা’! আতঙ্কে পায়েল-লহমারা

কলকাতা: দক্ষিণ কলকাতার অন্যতম চর্চিত ও অভিজাত আবাসন ‘আরবানা’-তে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার দুপুরে আবাসনের চতুর্থ টাওয়ারের পাঁচ তলায় আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই টাওয়ারেই বাস করেন অভিনেত্রী পায়েল সরকার ও লহমা ভট্টাচার্য-সহ বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ।[TECHTARANGA-POST:6717]ঘটনার সময় নিজের ফ্ল্যাটেই ছিলেন অভিনেত্রী পায়েল সরকার। তিনি জানান, প্রথমে কিছুই বোঝা যায়নি। রান্নাঘরের বাইরে প্রচুর ধোঁয়া দেখে পরিচারিকা তাঁকে ডাকলে বিপদের আঁচ পান তিনি। তড়িঘড়ি নিচে নেমে আসেন অভিনেত্রী। অন্যদিকে ৩০ তলায় মা-বাবার সঙ্গে থাকেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। তাঁর কথায়, “পুরো করিডর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। ৩০ তলা থেকে নিচে নামাটাও ছিল চ্যালেঞ্জের।”[TECHTARANGA-POST:6713]প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাঁচ তলার একটি ফ্ল্যাটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (AC) থেকে শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে সেই ফ্ল্যাট থেকে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।[TECHTARANGA-POST:6716]আবাসিকদের অভিযোগ, আতঙ্কিত হয়ে পড়ায় দমকলকে খবর দিতে কিছুটা দেরি হয়। আগুন লাগার প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও আবাসনের ভেতরে ধোঁয়া বের করার কাজ চলছে। তবে স্বস্তির খবর এই যে, পায়েল, লহমা-সহ আবাসনের সমস্ত আবাসিকই সুরক্ষিত রয়েছেন।[TECHTARANGA-POST:6693]টালিগঞ্জের পর এবার আরবানা—শহরের বহুতলগুলিতে বারবার এহেন অগ্নিকাণ্ড আবাসিকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

আগুনের গ্রাসে রুবির অভিজাত আবাসন ‘আরবানা’! আতঙ্কে পায়েল-লহমারা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার