Hidden Stories (বাংলা)

হত্যাপুরী মুম্বই! ১৬ দিনে ৬টি পচাগলা দেহ উদ্ধার, বাণিজ্যনগরীতে দানা বাঁধছে গভীর রহস্য

মুম্বই কি এখন অপরাধীদের বধ্যভূমি? একের পর এক পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাণিজ্যনগরীতে। গত মাত্র ১৬ দিনে মুম্বই সংলগ্ন ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা থেকে উদ্ধার হয়েছে ৬টি মৃতদেহ। সর্বশেষ ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মুম্বই-আমেদাবাদ হাইওয়ের ধারে ভিরার ফাটা এলাকায়। সেখানে আবর্জনার স্তূপ থেকে এক ৪৫-৫০ বছর বয়সী ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের একমুখ পাকা দাড়ি থাকলেও তাঁর মৃত্যু খুন নাকি দুর্ঘটনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।[TECHTARANGA-POST:7858]তদন্তকারীরা জানাচ্ছেন, এই মৃত্যুমিছিল শুরু হয়েছে গত ২১ মার্চ থেকে। সেদিন শিরভালিতে এক মহিলার দেহ উদ্ধার হয়, যা পরে পরকীয়ার জেরে স্বামী খুনের ঘটনা বলে প্রমাণিত হয়। এর দুদিন পরেই ২৩ মার্চ নালাসোপারা এলাকার একটি কুয়ো থেকে নিখোঁজ ৬ বছরের এক শিশুকন্যার দেহ উদ্ধার হয়।[TECHTARANGA-POST:7847] এরপর থেকে ড্রেন, কুয়ো বা রাস্তার ধার— বিভিন্ন জায়গা থেকে ক্রমাগত মিলছে দেহ। একের পর এক এই রহস্যমৃত্যু ও খুনের ঘটনায় স্থানীয় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অধিকাংশ ক্ষেত্রে খুনের অভিযোগ সামনে আসায় মুম্বইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

হত্যাপুরী মুম্বই! ১৬ দিনে ৬টি পচাগলা দেহ উদ্ধার, বাণিজ্যনগরীতে দানা বাঁধছে গভীর রহস্য

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার