Hidden Stories (বাংলা)

বেলা ৩টে বাজতেই মগরাহাট ও ডায়মন্ড হারবারে ভোটের জোয়ার!

ডায়মন্ড হারবার: শনিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের নির্দিষ্ট বুথগুলিতে কড়া নিরাপত্তায় চলছে পুনর্নির্বাচন। দুপুর গড়াতেই ভোটদানের হার ছাড়িয়ে গেল ৭০ শতাংশের গণ্ডী! কমিশন সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিকেল ৩টে পর্যন্ত দুই কেন্দ্র মিলিয়ে মোট ৭২.৪৩ শতাংশ ভোট পড়েছে!তীব্র দাবদাহ উপেক্ষা করেই ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে বুথগুলিতে। আলাদাভাবে দুই কেন্দ্রের পরিসংখ্যান নিম্নরূপ:[TECHTARANGA-POST:8681]মগরাহাট পশ্চিম: ১১টি বুথে ভোট পড়েছে ৭২.৫০ শতাংশ।ডায়মন্ড হারবার: চারটি বুথে ভোটদানের হার ৭২.৩৬ শতাংশ।এখনও পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে কোথাও বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।[TECHTARANGA-POST:8680]দ্বিতীয় দফার ভোট শেষ হতেই দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভাকেন্দ্র থেকে মোট ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছিল। কমিশনের কাছে জমা পড়া অভিযোগগুলি ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। যেমন - ইভিএমের বোতামে সেলোটেপ মারা, বুথের ভিতরে ইভিএমে সুগন্ধি আতর লাগানো কিংবা সিসিটিভি ক্যামেরায় রুমাল চাপা দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছিল। সবথেকে বিস্ফোরক অভিযোগ ছিল মগরাহাট পশ্চিম থেকে। দাবি করা হয়েছিল, ভোটারের জামার পকেটে লুকানো 'স্পাই ক্যামেরা' দিয়ে নজর রাখা হচ্ছে যে তিনি কোন দলকে ভোট দিচ্ছেন![TECHTARANGA-POST:8657]অন্যদিকে, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এলাকা পরিদর্শন করে ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব দিলেও কমিশন শেষ পর্যন্ত মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের নির্দিষ্ট বুথগুলিতেই ফের ভোটের সিদ্ধান্ত নেয়। ফলতায় কেন ভোট হল না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

বেলা ৩টে বাজতেই মগরাহাট ও ডায়মন্ড হারবারে ভোটের জোয়ার!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার