শনিবার বিকেল থেকেই শহরে চলাচলে বড় ধাক্কা, একাধিক রাস্তায় সম্পূর্ণ বিধিনিষেধ
দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে তিনি থাকবেন তারকেশ্বরে। বিকেলে তিনি কলকাতায় পৌঁছাবেন এবং রবিবার সকালে শহর ছাড়বেন বলে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:10115]প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কলকাতা শহরে কড়া নিরাপত্তা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। শনিবার বিকেল থেকেই শহরের একাধিক রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ জারি থাকবে। রবিবার আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে রেড রোডে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। এই কর্মসূচিকে কেন্দ্র করেও আগে থেকেই কিছু ট্র্যাফিক বিধিনিষেধ ছিল, যা আরও বাড়ানো হয়েছে।লাল অ্যালার্টে উত্তরবঙ্গ, দক্ষিণেও ভারী বৃষ্টির পূর্বাভাস; যোগ দিবসেও ভিজতে পারে কলকাতাকলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এলপিজি, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, ওষুধ, দুধ, সব্জি সহ জরুরি পরিষেবার গাড়িকে ছাড় দেওয়া হবে। বাকি গাড়ির জন্য একাধিক রুটে ডাইভারশন করা হয়েছে। ১১ ফারলং গেট থেকে শুরু করে কেপি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড হয়ে লোকভবনের দক্ষিণ দ্বারের দিকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।[TECHTARANGA-POST:10093]শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর পর্যন্ত আরও কিছু রাস্তায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে। পার্কিং ব্যবস্থাতেও কড়া নিয়ন্ত্রণ থাকবে। পুরো পরিস্থিতি সামলাতে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ ট্র্যাফিক নির্দেশিকা জারি করেছেন। শহরবাসীকে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।