'নারী শক্তিতে' বাজি মমতার! ৫২ মহিলাকে প্রার্থী করে বাম-বিজেপিকে কড়া টক্কর তৃণমূলের
২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় 'মহিলা কার্ড' খেলে বিরোধীদের কার্যত কয়েক গোল দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাট থেকে ২৯১ আসনের তালিকা প্রকাশ করে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন, তাঁর প্রধান শক্তি বাংলার মা-বোনেরাই। যেখানে সোমবার প্রকাশিত বিজেপির ১৪৪ জনের তালিকায় মাত্র ১১ জন এবং বামেদের ১৯২ জনের তালিকায় ২৮ জন মহিলা রয়েছেন, সেখানে তৃণমূল একলাফে ৫২ জন মহিলাকে নির্বাচনী ময়দানে নামিয়ে চমক দিল।[TECHTARANGA-POST:7388]তৃণমূলের তালিকায় নারী শক্তির পাশাপাশি সামাজিক ভারসাম্যেও জোর দেওয়া হয়েছে। ৫২ জন মহিলার পাশাপাশি ৯৫ জন সংরক্ষিত শ্রেণির (এসসি-এসটি) এবং ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী লড়ছেন জোড়াফুল প্রতীকে। এদিন প্রার্থী তালিকা ঘোষণার আগে আত্মবিশ্বাসী মমতা বলেন, “২৬-এর নির্বাচনে ২২৬-এর বেশি আসন পাব। আমরা আত্মবিশ্বাসী কারণ আমরা বছরে ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকি, ওরা বসন্তের কোকিল।”[TECHTARANGA-POST:7383]তৃণমূলের উল্লেখযোগ্য মহিলা প্রার্থীরা:তালিকায় যেমন রয়েছেন পোড়খাওয়া রাজনীতিকরা, তেমনই ঠাঁই পেয়েছেন গ্ল্যামার জগত ও ক্রীড়া দুনিয়ার পরিচিত মুখেরা।ভবানীপুর: মমতা বন্দ্যোপাধ্যায়মানিকতলা: শ্রেয়া পাণ্ডেদমদম উত্তর: চন্দ্রিমা ভট্টাচার্যশ্যামপুকুর: শশী পাঁজাবরানগর: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়[TECHTARANGA-POST:7382]রাজারহাট-গোপালপুর: অদিতি মুন্সিসোনারপুর দক্ষিণ: অরুন্ধতী মৈত্র (লাভলি)সোনাজয়ী অ্যাথলিট: স্বপ্না বর্মন (রাজগঞ্জ)[TECHTARANGA-POST:7376]চেনা মুখ: ফিরদৌসি বেগম (সোনারপুর উত্তর), নয়না বন্দ্যোপাধ্যায় (চৌরঙ্গী), রত্না চট্টোপাধ্যায় (বেহালা পশ্চিম)।উত্তর থেকে দক্ষিণ—প্রতিটি জেলাতেই মহিলাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে তৃণমূল। কোচবিহারের সিতাইয়ে সঙ্গীতা রায় বাসুনিয়া, মালদহে লিপিকা বর্মণ ঘোষ, মুর্শিদাবাদে শাওনি সিংহরায়, চণ্ডীতলায় স্বাতী খন্দকার এবং গড়বেতায় উত্তরা সিংহ হাজরাদের মতো লড়াকু নেত্রীদের ওপর ভরসা রেখেছেন মমতা। এছাড়াও সন্দেশখালিতে ঝর্ণা সর্দার এবং বিনপুরে বীরবাহা হাঁসদার মতো জনজাতীয় মুখেরা রয়েছেন লড়াইয়ে।[TECHTARANGA-POST:7378]রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী—তৃণমূলের ভোটব্যাঙ্কের বড় অংশই মহিলা ভোটার। তাই ৫২ জন নারীকে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভোটব্যাঙ্ককেই আরও সংহত করতে চাইলেন।