Hidden Stories (বাংলা)

আমের লোভ দেখিয়ে নাবালিকার শ্লীলতাহানি! কুলটিতে গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

পশ্চিম বর্ধমানের কুলটিতে এক ১০ বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক সিআইএসএফ (CISF) জওয়ান। ধৃত জওয়ানের নাম রমাকান্ত বিশ্বকর্মা। অভিযোগ, রবিবার দুপুরে শীতলপুরে সিআইএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় আম কুড়াতে গিয়েছিল ওই নাবালিকা। [TECHTARANGA-POST:8434]সেই সময় অভিযুক্ত জওয়ান তাকে মিষ্টি আম দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কোয়ার্টারে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে নাবালিকা তার ঠাকুমাকে সব জানালে পরিবারের পক্ষ থেকে কোয়ার্টারে যাওয়া হয়, কিন্তু অভিযুক্ত জওয়ান ততক্ষণে তালা দিয়ে চম্পট দেয়। এরপরই কুলটি থানার সাঁকতোরিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।[TECHTARANGA-POST:8432]এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তাল হয়ে ওঠে শীতলপুর এলাকা। স্থানীয় বাসিন্দারা ও জেলা তৃণমূল নেতৃত্ব ৩ নম্বর গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ এবং অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়।[TECHTARANGA-POST:8430] ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনী তাকে সাসপেন্ড করেছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় বাহিনীর সদস্যের এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক। আজ অভিযুক্তকে আসানসোল আদালতে তোলা হবে এবং পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

আমের লোভ দেখিয়ে নাবালিকার শ্লীলতাহানি! কুলটিতে গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার