রাজনীতি ভুলে সৌজন্যের নজির! হাসপাতালে অশোক ভট্টাচার্যকে দেখতে ছোটেন শংকর, খোদ মুখ্যমন্ত্রীর ফোন বর্ষীয়ান বাম নেতাকে
শিলিগুড়ি: ঘরে পড়ে গিয়ে গুরুতর জোট পেয়েছেন বাম জমানার দাপুটে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। বর্তমানে তিনি মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। আর এই খবর পেয়েই সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে নজিরবিহীন সৌজন্যের ছবি দেখা গেল শিলিগুড়িতে। [TECHTARANGA-POST:9797]রবিবার সকালে বর্ষীয়ান এই বাম নেতাকে হাসপাতালে দেখতে ছোটেন রাজ্যের নতুন মন্ত্রিসভার সদস্য শংকর ঘোষ। শুধু তাই নয়, খোদ রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ফোনে অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ফোনে তিনি প্রবীণ সিপিএম নেতাকে স্পষ্ট জানান, উত্তরবঙ্গে পা রেখেই তিনি নিজে হাসপাতালে গিয়ে তাঁর সাথে দেখা করবেন।[TECHTARANGA-POST:9801]পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার শিলিগুড়িতে নিজের বাড়িতে বসেই লেখালিখি করছিলেন অশোক ভট্টাচার্য। সেই সময় হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান তিনি। মাটিতে আছাড় খাওয়ায় মাথা ফেটে প্রচুর রক্তপাত হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে মাটিগাড়ার নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে ফোনে অশোক বাবুর সাথে দীর্ঘক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং তাঁর রক্তচাপ স্বাভাবিক রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এর জবাবে অশোক বাবুও রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য শুভেন্দুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এমনকি নিজের এই চরম শারীরিক অসুস্থতার মধ্যেও শুভেন্দুর পিতা শিশির অধিকারী কেমন আছেন, সেই খোঁজ নিতে ভোলেননি বর্ষীয়ান এই বাম নেতা। আগামী ১৬-১৭ জুন কার্শিয়াং সফরে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী নিজে হাসপাতালে এসে তাঁর সাথে দেখা করবেন বলেও ফোনে আশ্বস্ত করেছেন।[TECHTARANGA-POST:9799]শিলিগুড়ির রাজনৈতিক মহলে অশোক ভট্টাচার্যকে মন্ত্রী শংকর ঘোষের ‘রাজনৈতিক গুরু’ হিসেবেই গণ্য করা হয়। স্বাভাবিকভাবেই গুরুর এই গুরুতর অসুস্থতার খবর পেয়ে আর ঘরে বসে থাকতে পারেননি শংকর বাবু। রবিবার সকালেই হাসপাতালে ছুটে গিয়ে গুরুর শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। রাজনৈতিক মতাদর্শের লড়াই যে ব্যক্তিগত সম্পর্কের মেলবন্ধনে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করলেন এই দুই নেতা। অন্যদিকে, অশোক ভট্টাচার্যের এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গত শুক্রবার রাতেই তাঁকে হাসপাতালে দেখতে ছুটে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেবও। সব মিলিয়ে, তীব্র রাজনৈতিক টানাপোড়েনের আবহেও উত্তরবঙ্গের এই হেভিওয়েট বাম নেতার অসুস্থতাকে কেন্দ্র করে এক নজিরবিহীন রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল গোটা রাজ্য।হিডেন স্টোরিজ নিউজ