Hidden Stories (বাংলা)

আক্রান্ত সাংসদকে দেখতে হাসপাতালে অভিষেক! মিতালির উপর হামলা নিয়ে কমিশনকে তুলোধোনা

আরামবাগ: ভোটপ্রচারের ব্যস্ততা সরিয়ে রেখেই সরাসরি হাসপাতালে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোঘাটে দুষ্কৃতী হামলার শিকার আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগকে দেখতে সোমবার আরামবাগ মেডিক্যাল কলেজে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জখম সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি এই ঘটনার জন্য নির্বাচন কমিশন এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:8460]সোমবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেই যোগ দিতে আসছিলেন মিতালি বাগ। পথেই তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই খবর পাওয়ামাত্রই রাজনৈতিক কর্মসূচি সামলে হাসপাতালে ছোটেন অভিষেক। চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাংসদের দ্রুত সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মিতালিকে সাহস জোগান তিনি। রাজনৈতিক মহলের মতে, ভোটের ঠিক আগে নিজের দলের মহিলা প্রতিনিধির পাশে দাঁড়িয়ে অভিষেক যেমন কর্মীদের মনোবল চাঙ্গা করলেন, তেমনই বিরোধীদের উদ্দেশে কড়া বার্তাও দিলেন।[TECHTARANGA-POST:8457]সোমবার দুপুরে গোঘাটে বিজেপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে মিতালি বাগের গাড়িতে অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। লাঠি ও রডের আঘাতে গাড়ির কাচ ভেঙে চুরমার হয়ে যায়। কাচের টুকরোয় রক্তাক্ত হয়ে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়েন সাংসদ। তিনি অভিযোগ করেন, “নির্বাচন কমিশন তৃণমূল কর্মীদের গ্রেফতার করার নির্দেশ দিচ্ছে বলেই বিজেপির দুষ্কৃতীরা আজ একজন মহিলা সাংসদকে প্রাণে মেরে ফেলার সাহস পাচ্ছে। এই ঘটনার জবাবদিহি কমিশনকেই করতে হবে।”[TECHTARANGA-POST:8458]সাংসদের উপর হামলার অভিযোগকে ‘সাজানো নাটক’ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষের দাবি, তৃণমূলের দুষ্কৃতীরাই উল্টে বিজেপির মিছিলে হামলা চালিয়েছে। যাতে তাঁদের ৫০ জন কর্মী আহত হয়েছেন। সেই ঘটনা ধামাচাপা দিতেই সাংসদ এখন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি করেছেন তিনি।[TECHTARANGA-POST:8454]দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে আরামবাগের এই সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হাসপাতালে পৌঁছে যাওয়া এবং মিতালি বাগের রক্তভেজা ফেসবুক লাইভ - সব মিলিয়ে আরামবাগ এখন বঙ্গ রাজনীতির ভরকেন্দ্র। মা-বোনেদের উপর এই নির্যাতনের বদলা ব্যালটেই নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল শিবির।

আক্রান্ত সাংসদকে দেখতে হাসপাতালে অভিষেক! মিতালির উপর হামলা নিয়ে কমিশনকে তুলোধোনা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার