Hidden Stories (বাংলা)

মুর্শিদাবাদে ‘বাবরী মসজিদ’ নির্মাণের প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত শিলিগুড়ি

মুর্শিদাবাদে বাবরী মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের প্রস্তাব ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি। এই ঘটনার প্রতিবাদে এবং প্রস্তাবিত নির্মাণের বিরোধিতায় মঙ্গলবার শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করল ‘বঙ্গীয় হিন্দু সমাজ’। সংগঠনের সদস্যরা এদিন প্লাকার্ড হাতে নিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান, যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালীন প্রতিবাদীরা হুমায়ুন কবিরের কুশপুত্তলিকা দাহ করে নিজেদের ক্ষোভ উগরে দেন।[TECHTARANGA-POST:6555]বঙ্গীয় হিন্দু সমাজের আহ্বায়ক ননী ধর কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় এখন শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এখানে বাবরের নামে মসজিদ তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, বাবর ছিলেন একজন বহিরাগত লুণ্ঠনকারী, যিনি সনাতনী মন্দির ও সংস্কৃতি ধ্বংস করেছেন। ননী ধর স্পষ্ট জানান, মসজিদ নির্মাণে তাঁদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটি কোনোভাবেই বাবরের নামে হতে দেওয়া হবে না। তিনি প্রস্তাব দেন, মসজিদের নাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিংবা ফুরফুরা শরীফের নামে রাখা হোক। নাম পরিবর্তন না করা হলে ১৯৯১ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি মুর্শিদাবাদেও হতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মুর্শিদাবাদে ‘বাবরী মসজিদ’ নির্মাণের প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত শিলিগুড়ি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার