Hidden Stories (বাংলা)

তৃণমূলের ইস্তেহার চূড়ান্ত: এবার ‘মেয়ে’ নয়, তুরুপের তাস ‘বাংলা মা’! লক্ষ্মীর ভাণ্ডারের পর কি নতুন কোনো ধামাকা?

কলকাতা: দরজায় কড়া নাড়ছে ২০২৬-এর বিধানসভা নির্বাচন। আর তার আগেই চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে নিজেদের রণকৌশল ও ইস্তেহার চূড়ান্ত করে ফেলল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, শুক্রবার বা শনিবারের মধ্যেই ঘাসফুল শিবিরের এই বহুল প্রতীক্ষিত ইস্তেহার জনসমক্ষে আসতে চলেছে। এবারের ইস্তেহারে যেমন থাকছে একগুচ্ছ নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প, তেমনই স্লোগানেও এসেছে বড়সড় চমক।[TECHTARANGA-POST:7453]২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বাজি ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। কিন্তু ২০২৬-এর মহারণে সেই সুর বদলে যাচ্ছে। এবার শাসকদলের নতুন স্লোগান— “যে লড়ছে সবার ডাকে / সেই বাঁচাবে বাংলা মা-কে।” রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মমতার লড়াকু ভাবমূর্তিকে সামনে রেখেই এই আবেগঘন স্লোগান বেছে নিয়েছে তৃণমূল।[TECHTARANGA-POST:7450]তৃণমূলের অন্দরের খবর, এবারের ইস্তেহারে কর্মসংস্থান, স্বাস্থ্য এবং শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘যুব সাথী’-র মতো নগদ টাকা সরাসরি সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার নতুন কোনো স্কিম ঘোষণা করা হয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এছাড়া, ইতিপূর্বেই বিভিন্ন ভাতার পরিমাণ বাড়িয়ে এক ধাপ এগিয়ে রেখেছে রাজ্য সরকার।[TECHTARANGA-POST:7443]গত কয়েক বছরের মতো এবারও তৃণমূলের অন্যতম হাতিয়ার ‘বাঙালি অস্মিতা’। ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা এবং কেন্দ্রের ‘বাংলা-বিরোধী’ আচরণের অভিযোগ তুলে সরব হতে চলেছে ঘাসফুল শিবির। ধর্মতলার প্রতিবাদী মঞ্চ থেকে শুরু করে জেলাস্তরের প্রচার— সবক্ষেত্রেই কেন্দ্র বনাম রাজ্যের এই লড়াইকে তুলে ধরা হবে।[TECHTARANGA-POST:7422]এখন দেখার, এই নতুন ইস্তেহার এবং ‘মা’ স্লোগান বাংলার মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারে।

তৃণমূলের ইস্তেহার চূড়ান্ত: এবার ‘মেয়ে’ নয়, তুরুপের তাস ‘বাংলা মা’! লক্ষ্মীর ভাণ্ডারের পর কি নতুন কোনো ধামাকা?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার