Hidden Stories (বাংলা)

জঙ্গিদের 'মানি পাইপলাইন' বন্ধ! কাশ্মীরে ৮০০০ বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল কেন্দ্র

কাশ্মীর : জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের মাজা ভেঙে দিতে এবার বড়সড় অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। উপত্যকায় জঙ্গি অর্থায়ন ও সাইবার জালিয়াতির কাজে ব্যবহৃত প্রায় ৮০০০ বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলি বাজেয়াপ্ত (Freeze) করা হয়েছে।তদন্তকারীরা জানাচ্ছেন, এই অ্যাকাউন্টগুলি আসলে ‘মিউল অ্যাকাউন্ট’ (Mule Accounts)। সাধারণ মানুষকে সামান্য কমিশন বা সুবিধার টোপ দিয়ে তাদের নামে এই অ্যাকাউন্টগুলি খোলা হয়। কিন্তু অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ থাকে সন্ত্রাসবাদী সংগঠন বা আন্তর্জাতিক প্রতারণা চক্রের হাতে। ধরা পড়ার ঝুঁকি এড়াতেই এই বিকল্প ‘ডিজিটাল হওয়ালা’ পথ বেছে নিয়েছে জঙ্গিরা। [TECHTARANGA-POST:6513]গত তিন বছর ধরে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং জম্মু-কাশ্মীর পুলিশ ব্যাঙ্কগুলির সঙ্গে যৌথভাবে নজরদারি চালিয়ে এই বিশাল নেটওয়ার্কের হদিশ পেয়েছে। এনআইএ (NIA)-এর কড়াকড়ির পর যখন সরাসরি টাকা পাঠানো কঠিন হয়ে পড়ে, তখন এই বেনামি অ্যাকাউন্টগুলিকেই সদস্য সংগ্রহ ও নাশকতামূলক কাজে অর্থ জোগানোর প্রধান হাতিয়ার করা হয়েছিল। এই অ্যাকাউন্টগুলি শুধু জঙ্গিদের নয়, বরং আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রেরও অন্যতম অস্ত্র বলে মনে করছেন আধিকারিকরা।ইতিমধ্যেই এই ৮০০০ অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনীগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাতে নতুন করে এমন ‘ডিজিটাল হওয়ালা’ নেটওয়ার্ক গড়ে না ওঠে। অর্থের উৎস বন্ধ করে দিয়ে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ সমূলে বিনাশ করাই এখন কেন্দ্রের প্রধান লক্ষ্য।

জঙ্গিদের 'মানি পাইপলাইন' বন্ধ! কাশ্মীরে ৮০০০ বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল কেন্দ্র

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার