বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুরু হয়ে গিয়েছে দেওয়াল দখলের রাজনীতি। বিজেপির অভিযোগ, তাদের প্রার্থীর নাম ঘোষণা না হলেও 'বাঁচতে চাই বিজেপি তাই' স্লোগান দিয়ে যে সমস্ত দেওয়াল লিখন করা হয়েছিল, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তা সাদা রং দিয়ে মুছে দিয়েছে। শুধু তাই নয়, সেই দেওয়ালগুলিতে তৃণমূল কংগ্রেসের নাম লিখে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।[TECHTARANGA-POST:6557]এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিজেপি ব্যারাকপুর ২ মণ্ডলের পক্ষ থেকে টিটাগড় থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডলের সভানেত্রী অনামিকা নাগ, জেলা সহ-সভাপতি মানস দে এবং জেলা মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। অনামিকা নাগের স্পষ্ট অভিযোগ, "আমরা কষ্ট করে দেওয়ালগুলো রং করেছিলাম, কিন্তু তৃণমূল রাতের অন্ধকারে সেগুলো দখল করে নিয়েছে।"অন্যদিকে, যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ডঃ সম্রাট তপাদার। তাঁর দাবি, এই ধরনের কাজের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই এবং বিজেপির তোলা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচনের আগেই দেওয়াল দখল নিয়ে এই চাপানউতোর ব্যারাকপুরের রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার