Hidden Stories (বাংলা)

১০ জুলাই থেকে খুলছে সব! এক ধাক্কায় কাজ ফেরত পাচ্ছেন ২০ হাজার মানুষ, বিরাট ধামাকা অর্জুন সিংয়ের

কলকাতা: রাজ্যের শ্রম বাজারে এক ঐতিহাসিক এবং নজিরবিহীন পটপরিবর্তন। ক্ষমতা দখলের আগেই রাজ্যে নতুন কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সরকার গঠনের পর তা পূরণে এবার বিরাট মাস্টারস্ট্রোক দিলেন রাজ্যের নতুন শ্রমমন্ত্রী অর্জুন সিং। আগামী ১০ জুলাইয়ের মধ্যে রাজ্যের বন্ধ হয়ে পড়ে থাকা একাধিক নামী চটকল বা জুট মিল একযোগে পুনরায় খুলতে চলেছে। মঙ্গলবার নিউ সেক্রেটারিয়েটের শ্রম দফতরে আয়োজিত এক হাইপ্রোফাইল ম্যারাথন বৈঠকের পর এই ঐতিহাসিক ঘোষণা করেন শ্রমমন্ত্রী। এই মেগা সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ২০ হাজারেরও বেশি চটকল শ্রমিক তাঁদের হারিয়ে যাওয়া রুজি-রুটি এবং কর্মসংস্থান ফিরে পেতে চলেছেন।সরকারি বাসের রং নিয়ে রাজনৈতিক তরজা, মুখোমুখি বাম ও বিজেপি মঙ্গলবার শ্রম দফতরে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়। যেখানে হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের বন্ধ থাকা ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। ফলপ্রসূ আলোচনার পর মিল কর্তৃপক্ষগুলি 'সাসপেনশন অব ওয়ার্ক' তুলে নেওয়ার নোটিস দিতে রাজি হয়। জানা যাচ্ছে, ১০ জুলাই থেকে মিলগুলিতে প্রথমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে এবং আগামী ১৬ জুলাই থেকে ধাপে ধাপে পুরোদমে উৎপাদন প্রক্রিয়া চালু করে দেওয়া হবে।[TECHTARANGA-POST:10709]গত ১৫ বছরে রাজ্যে একের পর এক চটকল বন্ধ হয়ে যাওয়ায় জুট শিল্পে কার্যত বিপর্যয় নেমে এসেছিল। কিন্তু রাজ্যের বর্তমান বিজেপি সরকার যে চটকল শ্রমিকদের দুরবস্থা ঘোচাতে বদ্ধপরিকর, এই সিদ্ধান্ত তারই প্রমাণ। এর আগে নতুন সরকার গঠিত হতেই নৈহাটির একটি বন্ধ জুট মিল পুনরায় খোলার ব্যবস্থা করা হয়েছিল, যার জেরে প্রায় ২ হাজার ৭০০ কর্মী নতুন করে কাজ ফিরে পান। আর এবার একই দিনে রাজ্যের এতগুলি বড় বড় জুট মিল একসঙ্গে খোলার সিদ্ধান্ত শ্রম দফতরের ইতিহাসে এক প্রকার নজিরবিহীন ও যুগান্তকারী ঘটনা হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।

১০ জুলাই থেকে খুলছে সব! এক ধাক্কায় কাজ ফেরত পাচ্ছেন ২০ হাজার মানুষ, বিরাট ধামাকা অর্জুন সিংয়ের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার