১ সেপ্টেম্বর থেকে ঐতিহাসিক বদল! সরকারি চিঠি থেকে থানার কাজ, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কলকাতা: মাতৃভাষার মর্যাদা ও প্রসার রক্ষায় রাজ্য প্রশাসনে এক যুগান্তকারী পদক্ষেপের কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের যাবতীয় কাজকর্ম, দাপ্তরিক চিঠিপত্র, প্রশাসনিক বিজ্ঞপ্তি এমনকী থানার দৈনন্দিন নথিপত্রে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। [TECHTARANGA-POST:11059]সোমবার বিধানসভার অধিবেশন শুরু হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সম্প্রতি রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা ভাষার বিস্তার ও সুদীর্ঘ ঐতিহ্য নিয়ে মুখ্যমন্ত্রীকে একটি বিশেষ চিঠি পাঠিয়েছিলেন। বিধানসভার কক্ষে সেই চিঠি পড়ে শোনানোর পর, তাঁরই পরামর্শ ও সুপারিশকে সম্মান জানিয়ে পূর্ণাঙ্গ প্রশাসনিক রূপ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।[TECHTARANGA-POST:11081]প্রশাসনিক পরিকাঠামো প্রস্তুত এবং বিভিন্ন পরিভাষার যথাযথ অনুবাদের সুবিধার্থে দেড় মাস সময় নিচ্ছে রাজ্য সরকার। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অপর একটি প্রস্তাব মেনে নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এখন থেকে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক যোগাযোগের ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসছে।[TECHTARANGA-POST:11044] ইংরেজি ভাষার সলিল সমাধি ঘটিয়ে কেন্দ্রের সঙ্গে সমস্ত চিঠিপত্র আদান-প্রদানে ব্যবহার করা হবে রাজভাষা হিন্দি। এই উদ্দেশ্যে কেন্দ্রের রাজভাষা বিভাগের বিশেষ সফ্টওয়্যারের সাহায্য নেওয়া হবে। সরকারপ্রধানের এই সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বলেন, অধিবেশনের সমস্ত কাজ পূর্ণাঙ্গভাবে বাংলায় পরিচালনা করার যে স্বপ্ন তাঁর ছিল, এই যৌথ উদ্যোগের মাধ্যমে তা বাস্তবায়নের পথ প্রশস্ত হল।