Hidden Stories (বাংলা)

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা! মন্দির থেকে ফেরার পথে খাদে পড়ল বাস, মৃত ৭ ভারতীয় পুণ্যার্থী

নিজস্ব প্রতিনিধি: নেপালে ফের বড়সড় দুর্ঘটনার কবলে ভারতীয় তীর্থযাত্রীরা। শনিবার সন্ধ্যায় নেপালের গোর্খা জেলায় একটি ছোট যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ৭ জন ভারতীয় পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।[TECHTARANGA-POST:7317]কী ঘটেছিল? পুলিশ আধিকারিক তুলসি বাহাদুর শ্রেষ্ঠ জানিয়েছেন, ১২ জন যাত্রী নিয়ে ওই ছোট বেসরকারি বাসটি মনকামনা মন্দির থেকে পুজো দিয়ে তাহানুন জেলার আনবুখাইরেনি এলাকার দিকে ফিরছিল। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো ফুট গভীর খাদে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অধিকাংশ যাত্রীর।[TECHTARANGA-POST:7309]পুলিশের ডেপুটি সুপার রাজ কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, আহতদের দ্রুত উদ্ধার করে ভরতপুরের চিতওয়ান মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে এখনও ধ্বংসস্তূপের নিচে কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। পুলিশের একটি বিশেষ দল সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।[TECHTARANGA-POST:7316]দুই বছর আগেও ঠিক এই এলাকাতেই এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৭ জন ভারতীয় প্রাণ হারিয়েছিলেন। নেপালের ট্রাফিক পুলিশের রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে সে দেশে ৭,৬৬৯টি পথ দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন ১৯০ জন। একের পর এক এই দুর্ঘটনা নেপাল সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা! মন্দির থেকে ফেরার পথে খাদে পড়ল বাস, মৃত ৭ ভারতীয় পুণ্যার্থী

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার