পানের দোকানের আড়ালে আইসিসের ব্লু-প্রিন্ট! সিকিমে গ্রেফতার ১৯ বছরের হ্যান্ডলার
গ্যাংটক: সিকিমের মতো শান্ত পাহাড়ি রাজ্যে এবার থাবা বসাল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’ বা আইসিস (ISIS)! গ্যাংটকের এক পানের দোকানের আড়ালে বসেই ১৯ বছরের এক তরুণ ভারতের ভূখণ্ডে নাশকতা চালানোর ও জেহাদ ছড়ানোর ছক কষছিল। মাত্র ১৯ বছর বয়সী ওই আইসিস হ্যান্ডলারের নাম মহম্মদ আরজু।[TECHTARANGA-POST:10495] শিলিগুড়ির অতি স্পর্শকাতর করিডোর ‘চিকেনস নেক’ থেকে মাত্র ১১২ কিলোমিটার দূরে সিকিমে এই প্রথম কোনো জঙ্গি মডিউলের হদিশ মেলায় ঘুম উড়েছে দিল্লির গোয়েন্দাদের। ধৃত তরুণ সোশ্যাল মিডিয়া ও ডার্ক ওয়েবের অ্যাপ ব্যবহার করে একদিকে যেমন জঙ্গি মতাদর্শ ছড়াচ্ছিল, তেমনই হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ফান্ড কালেকশন এবং নতুন জঙ্গি রিক্রুটমেন্টের নেটওয়ার্ক চালাচ্ছিল বলে চাঞ্চল্যকর তথ্য মিলেছে।[TECHTARANGA-POST:10528]দিল্লির গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিকিম পুলিশ একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করে তদন্তে নামে। নজরদারি চালিয়ে প্রথমে ইনস্টাগ্রামের ‘গ্রুপ অফ ইসলামিক মেম্বার’ (GIM) নামক একটি পেজের সন্ধান মেলে। সেই গ্রুপের ৬ জন সদস্যকে পাকড়াও করে জেরা করতেই উঠে আসে মূল পান্ডা আরজুর নাম। জানা গিয়েছে, গ্যাংটকের লোয়ার এমজি মার্গের কাছে বাবার সঙ্গে একটি পানের দোকান চালাত আরজু।সামশেরগঞ্জে পুলিশের ত্রিমুখী সাফল্য! সেই দোকানের আড়ালে বসেই সে পর্যটক এবং স্পর্শকাতর এলাকার নানা গোপন খবরাখবর সংগ্রহ করত। ধৃতের মোবাইল ও ল্যাপটপ ঘেঁটে গোয়েন্দারা জানতে পেরেছেন, আরজু চ্যাটজিপিটি (ChatGPT)-র মতো কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে জেহাদি কনটেন্ট তৈরি করত এবং একটি নির্দিষ্ট পাকিস্তানি নম্বরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। তার মোবাইলে ‘GIM Tool’ এবং ‘GIM 2 0.3 APK’ ফাইলের মাধ্যমে পাকিস্তানের অপরাধীদের সঙ্গে জাল নোটের কারবার নিয়েও একাধিক চ্যাটের প্রমাণ মিলেছে।[TECHTARANGA-POST:10494]তদন্তকারীরা জানিয়েছেন, আরজু অত্যন্ত চতুরতার সঙ্গে তার নাশকতামূলক কাজের জন্য আলাদা আলাদা ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করেছিল। যেমন, অর্থ সংগ্রহের জন্য ‘জিআইএম ২০১৪ গ্রুপ’, জাল নোটের কারবারের জন্য ‘ইসলামিক এসটিএ প্রাইভেট ইনস্টাগ্রাম গ্রুপ’ এবং নতুন যুবকদের মগজধোলাই করে রিক্রুট করার জন্য ‘টেররিস্ট রিপাবলিক অফ ইজরায়েল ইনস্টাগ্রাম গ্রুপ’ নামের একাধিক অ্যাকাউন্ট খুলেছিল সে। [TECHTARANGA-POST:10526]বাংলায় সরকার পরিবর্তনের পর থেকেই কেন্দ্র সরকার উত্তরবঙ্গের ‘চিকেনস নেক’ করিডোরের নিরাপত্তা নিয়ে চরম সতর্ক। কারণ এই সংকীর্ণ ভূখণ্ডটি নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্তে ঘেরা। ঠিক সেই মোক্ষম সময়ে সিকিম থেকে এমন এক দুর্ধর্ষ হ্যান্ডলারের গ্রেফতারি স্বাভাবিকভাবেই জাতীয় নিরাপত্তা নিয়ে বড়সড় উদ্বেগের সৃষ্টি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও ইতিমধ্যেই এই ঘটনার গভীরে যেতে তদন্ত শুরু করেছে।