Hidden Stories (বাংলা)

ভক্তি ও উৎসবের মেলবন্ধন: শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মমহোৎসবে মেতেছে বেলুড় মঠ

বেলুড়: আজ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মমহোৎসব। প্রতি বছরের প্রথা অনুযায়ী, ঠাকুরের জন্মতিথির পরবর্তী রবিবারে বেলুড় মঠে এই বিশেষ উৎসব পালিত হয়। আর সেই উপলক্ষেই আজ ভোর থেকে সেজে উঠেছে মঠ প্রাঙ্গণ।[TECHTARANGA-POST:6695]মঠের অন্দরে যেমন আধ্যাত্মিক পরিবেশ, মঠের বাইরে ঠিক তেমনই উৎসবের মেজাজ। জন্মমহোৎসব উপলক্ষে বেলুড় মঠ প্রাঙ্গণে বসেছে বিশাল মেলা। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ে জমজমাট মেলা প্রাঙ্গণ। ভোর থেকেই দোকানিরা তাঁদের পসরা সাজিয়ে বসেছেন, আর সারাদিন ধরে চলছে দেদার বিকিকিনি।ঠাকুরের মূল মন্দিরের পাশাপাশি পাশে নির্মিত অস্থায়ী মণ্ডপে সকাল থেকেই চলছে বিবিধ অনুষ্ঠান। ভক্তি ও সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ ধরা পড়ছে মঠের প্রতিটি কোণায়। আজকের অনুষ্ঠানের সূচিতে রয়েছে:[TECHTARANGA-POST:6694]বেদ পাঠ ও স্তোত্রপাঠভজন, শ্যামাসঙ্গীত ও ভক্তিগীতিপদাবলী কীর্তন ও তরজালোকনৃত্য ও যোগাসন প্রদর্শনী[TECHTARANGA-POST:6691]উৎসবের অন্যতম আকর্ষণ হলো প্রসাদ বিতরণ। আগত অগণিত ভক্তদের মধ্যে সুশৃঙ্খলভাবে হাতে হাতে ভোগ বিতরণ করা হচ্ছে। এই বিশেষ দিনটি উপলক্ষে আজ সারাদিন বেলুড় মঠের দরজা ভক্তদের জন্য খোলা থাকবে। আধ্যাত্মিকতা আর উৎসবের এই টানে গঙ্গার পাড়ে আজ যেন এক টুকরো আনন্দলোক তৈরি হয়েছে।

ভক্তি ও উৎসবের মেলবন্ধন: শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মমহোৎসবে মেতেছে বেলুড় মঠ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার