শুভেন্দুর সঙ্গে বৈঠক সেরে ‘বোমা’ ফাটালেন দেব! ‘নতুন তৃণমূল’ ও বিজেপি যোগের জল্পনা উড়িয়ে কী বললেন ঘাটালের সাংসদ?
কলকাতা: চব্বিশ ঘণ্টার টানটান উত্তেজনা, তীব্র রাজনৈতিক গুঞ্জন আর জল্পনার অবসান ঘটালেন ঘাটালের তারকা তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। সোমবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তৃণমূলের ১৪ জন সাংসদের এক অত্যন্ত গোপন বৈঠককে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। জল্পনা ছড়িয়েছিল, সুখেন্দুশেখর রায়ের পর এবার কি তবে দেব-ও মমতার হাত ছেড়ে পদ্মশিবিরে পা বাড়াচ্ছেন? কিন্তু মঙ্গলবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে হাইভোল্টেজ প্রশাসনিক বৈঠক সেরে বেরিয়েই সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন দেব। সাফ জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসা চিরকাল একই রকম থাকবে।[TECHTARANGA-POST:9831]ভবিষ্যতের রাজনৈতিক পদক্ষেপ নিয়ে কিছুটা ধোঁয়াশা বজায় রাখলেও দলনেত্রীর প্রতি নিজের নিটোল আনুগত্য প্রকাশ করেছেন দেব। এদিন আবেগঘন সুরে ঘাটালের সাংসদ স্পষ্ট করে দেন যে, ভবিষ্যতে তাঁর রাজনৈতিক জীবনে কী ঘটবে, তা তিনি এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছেন না। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন, তিনি ততদিন ওঁর পাশেই আছেন এবং থাকবেন। তিনি কোনও 'নতুন তৃণমূলে' যাচ্ছেন না।আসানসোল পুরনিগমে তৃণমূলে বড় ধাক্কাগতকাল দিল্লির গোপন বৈঠক এবং আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে নিজের অবস্থান পুরোপুরি পরিষ্কার করেছেন এই তারকা অভিনেতা-রাজনীতিবিদ। তিনি জানান, গতকাল দিল্লিতে যাওয়া বা আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়া— সবটাই তিনি করেছেন তৃণমূল কংগ্রেসের এবং ঘাটালের নির্বাচিত সাংসদ হিসেবে। ঘাটালের মানুষ যে বিশ্বাস নিয়ে তাঁকে ভোট দিয়েছেন, তাঁরা যেন কখনওই ভাবনে না যে ভুল মানুষকে জিতিয়েছেন। দেবের কথায়, তিনি দিল্লিতেই যান বা নবান্নে, যেখানেই পা রেখেছেন, স্রেফ ঘাটালের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নের দাবি ছিনিয়ে আনতেই গেছেন। রাজনীতিতে কাদা ছোঁড়াছুড়ির সংস্কৃতির বিরোধিতা করে তিনি মনে করিয়ে দেন, তিনি বরাবরই সৌজন্য ও ভালবাসার রাজনীতি করে এসেছেন এবং আজও সেই পথেই হাঁটছেন। শুভেন্দু অধিকারী এই রাজ্যের গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী, এই সত্যিটা সবাইকে মানতে হবে বলে তিনি জানান।[TECHTARANGA-POST:9804]এদিনের বৈঠকে মূলত মেদিনীপুরের দীর্ঘদিনের দাবি ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দেবের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুরের বন্যা পরিস্থিতি রুখতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক কথা বলেছেন সাংসদ দেব। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি মেদিনীপুরের মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে আটকে থাকা এই ঘাটাল মাস্টার প্ল্যান এবার নতুন সরকারই সম্পূর্ণ নিজের দায়িত্বে রূপায়ণ ও বাস্তবায়ন করবে। মুখ্যমন্ত্রীর এই ইতিবাচক আশ্বাসের পর দেব-ও আশাপ্রকাশ করে বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে স্বপ্নের প্রকল্পের কাজ শুরু হয়েছিল, তা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে সফলভাবে শেষ হবে।[TECHTARANGA-POST:9800]ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নিজের দীর্ঘ লড়াইয়ের কথা স্মরণ করে দেব জানান, ২০১৪ সাল থেকে তিনি সংসদের ভেতরে ও বাইরে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু কেন্দ্রের অসহযোগিতায় কাজ না এগোনোয় তিনি একসময় নির্বাচনে আর না দাঁড়ানোর সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুরোধেই তিনি আবারও ভোটে লড়েন এবং দিদি কথা রেখে রাজ্য তহবিল থেকে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দও করেছিলেন। আজ রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেবের এই সৌজন্যের বার্তা এবং শুভেন্দুর সঙ্গে তাঁর এই নতুন সমীকরণ আগামী দিনে বাংলার রাজনীতিকে কোন মোড়ে নিয়ে দাঁড় করায়, এখন সেটাই দেখার।হিডেন স্টোরিজ নিউজ