Hidden Stories (বাংলা)

বিষমদের গ্রাসে পুণে! ৪৮ ঘণ্টায় মৃত অন্তত ১৮, পুলিশের জালে পাণ্ডা-সহ ৮

পুণে: এবার বিষমদের জেরে মৃত্যুমিছিল মহারাষ্ট্রে। রাজ্যের পুণে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ে এলাকায় বিষাক্ত মদ খেয়ে গত ৪৮ ঘণ্টায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিষমদের তীব্র প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে এখনও বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এই ঘটনা কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ বেআইনি বিষমদচক্রের পাণ্ডা-সহ মোট আটজনকে গ্রেফতার করেছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার পিম্পরি-চিঞ্চওয়াড়ের ফুগেওয়াড়ি এলাকায় প্রথম বিষমদ পানের জেরে মৃত্যুর খবর সামনে আসে। গত দু’দিনে শুধুমাত্র ফুগেওয়াড়িতেই ১৩ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি পুণের হাদাপসার ও কালেপাদালে এলাকায় নতুন করে আরও পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। সবমিলিয়ে মোট মৃতের সংখ্যা অন্তত ১৮।  [TECHTARANGA-POST:9595]পুলিশের অনুমান, ফুগেওয়াড়ি এলাকায় বিষমদের কারণে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে তাঁদের ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি। ফলে এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে এই চক্রের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।  [TECHTARANGA-POST:9594]ঘটনার তদন্তে নেমে পুলিশ যোগেশ ওয়াংখেড়ে নামে এক ব্যক্তিকে এবং তার সঙ্গে আরও সাত সহযোগীকে গ্রেফতার করেছে। পুলিশ জানতে পেরেছে, ধৃত যোগেশের অধীনে বেআইনি মদ বিক্রির একটি বিরাট বড় নেটওয়ার্ক কাজ করত। অভিযোগ, এই যোগেশই পুণে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ের বিভিন্ন এলাকায় বিষমদ সরবরাহ করেছিল।  [TECHTARANGA-POST:9591]স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই বিষাক্ত মদ খাওয়ার পরই আক্রান্তদের বমি এবং পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, বিষমদের বিষয়ে পুলিশকে আগেভাগে জানানো হলেও শুরুতে প্রশাসনের তরফে কোনও কড়া পদক্ষেপ করা হয়নি। অন্যদিকে পুলিশের দাবি, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে আসার পরই মূল ধারায় মামলা দায়ের করে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। আপাতত বেআইনি মদ বিক্রির অভিযোগে ওই আটজনকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।  

বিষমদের গ্রাসে পুণে! ৪৮ ঘণ্টায় মৃত অন্তত ১৮, পুলিশের জালে পাণ্ডা-সহ ৮

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার