Hidden Stories (বাংলা)

বাংলায় বসে চলত পাকিস্তানের দালালি! সীমান্তে ধরা পড়ল পাক চোরগোয়েন্দা

বনগাঁ: সীমান্ত শহরে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের (STF) হাতে ধরা পড়ল এক দুর্ধর্ষ পাক চোরগোয়েন্দা। রানা রাউত নামের এক পাকিস্তানি নাগরিককে বনগাঁ থেকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃত ব্যক্তির আসল বাড়ি পাকিস্তানের ফয়সালাবাদে। অভিযোগ, 'ওয়াহাব আলম' নামে সম্পূর্ণ ভুয়ো ও জাল ভারতীয় নথি তৈরি করে সে এ দেশে দীর্ঘদিন ধরে বসবাস করছিল এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-কে ভারতীয় রেল ও সেনাবাহিনীর গতিবিধির গোপন তথ্য পাচার করছিল।[TECHTARANGA-POST:11603]তদন্তকারীদের সূত্রে জানা গেছে, ২০১২ সালে বেআইনিভাবে নেপাল সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেছিল এই পাক নাগরিক। কিছুদিন নেপালে থাকার পর সে পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ে। কলকাতার তপসিয়ার এক বাসিন্দা তাকে জাল ভারতীয় কাগজপত্র তৈরি করতে সাহায্য করে, যাকে ইতিমধ্যেই জালে তুলেছে পুলিশ।[TECHTARANGA-POST:11614] সম্প্রতি জঙ্গি সন্দেহে অন্য এক ব্যক্তি ধরা পড়ার পর থেকেই প্রমাদ গোণে রানা এবং সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চম্পট দেওয়ার পরিকল্পনা করে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে বনগাঁয় চিরুনি তল্লাশি চালিয়ে এই পাক চোরগোয়েন্দাকে পাকড়াও করে এসটিএফ। বাংলাদেশে পালানোর নেপথ্যে কোন চক্রান্ত ছিল কিংবা সেখানে কে তার আশ্রয়দাতা ছিল, তা নিয়ে জোর তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা।

বাংলায় বসে চলত পাকিস্তানের দালালি! সীমান্তে ধরা পড়ল পাক চোরগোয়েন্দা