Hidden Stories (বাংলা)

দীর্ঘদিনের অভিযোগ উপেক্ষিত? জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ি, প্রশ্নে পুরসভা

কলকাতায় ফের পুরনো ও জরাজীর্ণ বাড়ি ধসের ঘটনা। সোমবার জোড়াবাগান এলাকার ২৪ নম্বর কাশীনাথ দত্ত স্ট্রিটে একটি পুরনো বাড়ির একাংশ হঠাৎ ভেঙে পড়ে। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়, তবে সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।[TECHTARANGA-POST:10386] গিরিশ পার্কে ভেঙে পড়ল পুরনো বাড়ি, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলস্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙা বাড়িটির ভিতরে ওই সময় চার জন বাসিন্দা ছিলেন। ধসের পর দ্রুত তাঁদের উদ্ধার করা হয় এবং পাশের একটি বাড়িতে অস্থায়ীভাবে রাখা হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। হঠাৎ বাড়িটির ছাদ ও একাংশ দেওয়াল ভেঙে রাস্তায় পড়ে যায়। সরু রাস্তার কারণে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িটির জরাজীর্ণ অবস্থা নিয়ে পুরসভা ও স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছিল, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।[TECHTARANGA-POST:10379]স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়িটির অবস্থা এতটাই বিপজ্জনক ছিল যে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। দ্রুত বাকি অংশ ভেঙে ফেলার দাবিও তুলেছেন তাঁরা, যাতে ভবিষ্যতে আর কোনও বিপদ না ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ। ইতিমধ্যেই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। প্রশাসনের প্রাথমিক অনুমান, দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাব ও জরাজীর্ণ কাঠামোর কারণেই এই ধসের ঘটনা ঘটেছে। শহরে সাম্প্রতিক সময়ে দফায় দফায় ঝড়-বৃষ্টি হচ্ছে। সেই পরিস্থিতিতে এই ধরনের পুরনো বাড়ির ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। রাতের বেলায় ঘটনা ঘটলে আরও বড় বিপর্যয় হতে পারত বলে আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা।

 দীর্ঘদিনের অভিযোগ উপেক্ষিত? জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ি, প্রশ্নে পুরসভা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার