ভোট গণনার আগে এবার হাই কোর্টে জোড়া মামলা: কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
আগামী ৪ মে রাজ্যের হাইভোল্টেজ নির্বাচনের ভোট গণনা। কিন্তু তার আগেই গণনাকেন্দ্রের নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হলো দুটি জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। [TECHTARANGA-POST:8586]কল্যাণের মূল আপিল হলো, নির্বাচন কমিশন গণনাকেন্দ্রে সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে, তা আইনত ঠিক নয়। তিনি এই প্রক্রিয়ায় আদালতের হস্তক্ষেপ দাবি করে মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন।[TECHTARANGA-POST:8583]অন্যদিকে, দ্বিতীয় মামলাটির প্রেক্ষিত হলো গণনাকেন্দ্রের স্থান পরিবর্তন। আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের প্রশ্ন, হঠাৎ করে পূর্বনির্ধারিত গণনাকেন্দ্রের স্থান বদল করার প্রয়োজনীয়তা কেন পড়ল? বিচারপতি এই দুই বিষয়েই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা রয়েছে।[TECHTARANGA-POST:8582] উল্লেখ্য, এ বছর নির্বাচন কমিশন রাজ্যের ২৯৪টি আসনের জন্য গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে ৮৭টি করেছে, যা ২০২১ সালের (১০৮টি) তুলনায় অনেকটা কম। দুই দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে মিটলেও গণনাকেন্দ্রের প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং স্থান বদল নিয়ে এই আইনি লড়াই এখন কোন মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।