ধর্ম যার যার, আইন সবার: স্পষ্ট জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য
আইন সবার জন্য সমান— উৎসবের মরসুমে এই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিলেন বিজেপি নেতৃত্ব। ধর্মীয় ভাবাবেগ বা আচার-অনুষ্ঠানকে শ্রদ্ধা জানিয়েও প্রশাসনের কড়া অবস্থানের কথা মনে করিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর সাফ কথা, মাথায় ‘ফেজ টুপি’ থাক কিংবা হাতে ‘হনুমানজির পতাকা’— রাস্তায় বাইক নিয়ে বেরোলে হেলমেট ছাড়া কাউকে রেয়াত করা হবে না।[TECHTARANGA-POST:9571]সম্প্রতি উৎসবের আবহে আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক নিয়ম বজায় রাখা প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কড়া অথচ নিরপেক্ষ বার্তা দেন তিনি।এরমাঝেই এবারের উৎসবের মরসুমে কলকাতা একটি বড়সড় বদলের সাক্ষী থাকল। দীর্ঘদিনের চেনা ছবি বদলে এবার কলকাতার ঐতিহাসিক রেড রোডের পরিবর্তে ব্রিগেডের ময়দানে ইদের নমাজের ব্যবস্থা করা হয়েছিল।বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এই স্থান পরিবর্তনের ফলে নমাজ পড়তে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোনো ধরণের অসুবিধার সম্মুখীন হতে হয়নি। অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে নমাজ সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অভিযোগের অবকাশ মেলেনি। [TECHTARANGA-POST:9569]রাজনৈতিক মহলের মতে, শমীক ভট্টাচার্যের এই দ্বিমুখী বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন তিনি সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন, ঠিক অন্যদিকে ট্রাফিক নিয়মের কড়াকড়ি নিয়ে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাইকে কড়া বার্তা দিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন।