Hidden Stories (বাংলা)

অরূপের রক্ষাকবচ কি টিকবে? কলকাতা হাইকোর্টে শতদ্রুর আবেদন শুনবে ডিভিশন বেঞ্চ

অরূপ বিশ্বাসের অন্তর্বর্তী রক্ষাকবচ বাতিলের আবেদন নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি আগামী ২ জুলাই করবে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।[TECHTARANGA-POST:10189]আদালত জানিয়েছে, মামলায় যুক্ত সব পক্ষ তাদের বক্তব্যের সমর্থনে যে সুপ্রিম কোর্টের রায়গুলিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে, তা আগামী শুনানিতে আদালতকে জানাতে হবে। গত ১০ জুন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্টের একটি একক বেঞ্চ। সেই নির্দেশে বলা হয়, ১৭ অগস্ট পর্যন্ত FIR সংক্রান্ত মামলায় শর্তসাপেক্ষে রক্ষাকবচ থাকবে, তবে তদন্তে কোনো স্থগিতাদেশ থাকবে না এবং পুলিশ ডাকলে হাজিরা দিতে হবে।টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে বিপুল সোনা উদ্ধার, তদন্তে চাঞ্চল্যএই রক্ষাকবচের বিরুদ্ধেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যান শতদ্রু দত্ত। তিনি ভারতে মেসির ‘GOAT’ ট্যুরের আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২৫ সালের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতারও হয়েছিলেন। পরবর্তীতে রাজ্যে পালাবদলের পর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে বিধাননগর দক্ষিণ থানায় FIR করেন শতদ্রু দত্ত। এর আগে একাধিকবার অরূপ বিশ্বাসকে থানায় হাজিরার জন্য ডাকা হলেও তিনি কয়েকবার অনুপস্থিত থাকেন এবং পরে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে হাজিরা দেন।

 অরূপের রক্ষাকবচ কি টিকবে? কলকাতা হাইকোর্টে শতদ্রুর আবেদন শুনবে ডিভিশন বেঞ্চ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার