Hidden Stories (বাংলা)

উপেন্দ্র দ্বিবেদীর বিদায়ের পর দায়িত্বে ধীরাজ শেঠ, বদল একাধিক গুরুত্বপূর্ণ পদেও

ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে বড় পরিবর্তন। মঙ্গলবার দেশের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। তিনি অবসরপ্রাপ্ত জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন। প্রায় ৪০ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য সামরিক জীবন শেষ করে এদিন অবসর নেন জেনারেল দ্বিবেদী।[TECHTARANGA-POST:10451]খড়কওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ)-র প্রাক্তনী ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। সেনাপ্রধান হওয়ার আগে তিনি সেনাবাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশের পশ্চিম সীমান্তে সেনাবাহিনীর দুটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে, সীমান্ত নিরাপত্তা থেকে প্রযুক্তিনির্ভর যুদ্ধ সব মিলিয়ে এক নতুন চ্যালেঞ্জের সময়েই প্রায় ১৩ লক্ষ ভারতীয় সেনার নেতৃত্ব দেবেন ধীরাজ শেঠ।[TECHTARANGA-POST:10441]শুধু সেনাবাহিনী নয়, ভারতীয় বিমানবাহিনীতেও ১ জুলাই থেকে একাধিক গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত নতুন সহ-বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হয়েছেন। অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন নতুন সহ-সেনাপ্রধান হয়েছেন। সেনার অপারেশন, কৌশলগত পরিকল্পনা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। এছাড়াও সেনাবাহিনীর একাধিক কমান্ড স্তরেও রদবদল করা হয়েছে। সাউথ ওয়েস্টার্ন কম্যান্ডের নতুন কম্যান্ডিং-ইন-চিফ হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। সাউদার্ন কম্যান্ডের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর। আর লেহ-র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস'-এর নতুন কম্যান্ডার হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে।

উপেন্দ্র দ্বিবেদীর বিদায়ের পর দায়িত্বে ধীরাজ শেঠ, বদল একাধিক গুরুত্বপূর্ণ পদেও

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার