Hidden Stories (বাংলা)

রবীন্দ্র সরোবরে ফের আত্মহত্যার চেষ্টা! ছুটির সকালে ব্যাহত মেট্রো পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

কলকাতা: রবিবারের ছুটির মেজাজে জল ঢালল কলকাতা মেট্রোর ব্লু-লাইনের দুর্ঘটনা। আজ সকালে রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে থমকে গেল মেট্রো চলাচল। এর ফলে সপ্তাহের শেষ দিনেও চরম ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ।মেট্রো সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রবীন্দ্র সরোবর স্টেশনে চলন্ত ট্রেনের সামনে এক যাত্রী ঝাঁপ দেন। লাইনে ব্যক্তি পড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ শুরু করা হয়। এই ঘটনার জেরে সঙ্গে সঙ্গেই দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।যাত্রীদের দুর্ভোগ কমাতে আপাতত 'কাট-সেকশন' বা ভাঙা পথে ট্রেন চালানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী ময়দান স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত। রবীন্দ্র সদন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।স্টেশনে স্টেশনে ক্রমাগত মাইকিং করে যাত্রীদের বর্তমান পরিস্থিতি জানানো হচ্ছে। হঠাৎ এই বিভ্রাটে বহু যাত্রী স্টেশনে আটকে পড়েছেন, কেউ কেউ বিকল্প পথ হিসেবে বাসের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোর বা ব্লু-লাইন শহরের প্রাচীনতম রুট। এই লাইনের স্টেশনগুলিতে ট্রেনের লাইনের পাশে কোনো সুরক্ষাপ্রাচীর বা প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (PSD) নেই। ফলে লাইনটি মূলত অসুরক্ষিত অবস্থায় থাকে।উল্লেখ্য যে, কলকাতার নতুন মেট্রো রুটগুলিতে (যেমন গ্রিন লাইন বা পার্পল লাইন) লাইনের পাশে কাঁচের দেওয়াল ও স্বয়ংক্রিয় দরজা থাকলেও ব্লু-লাইনে পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তা এখনও সম্ভব হয়নি। আজকের এই ঘটনা মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন তুলে দিল।হিডেন স্টোরিজ নিউজ

রবীন্দ্র সরোবরে ফের আত্মহত্যার চেষ্টা! ছুটির সকালে ব্যাহত মেট্রো পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার