Hidden Stories (বাংলা)

স্বাধীনতা দিবসে কম মেট্রো! ব্লু-গ্রিন-ইয়েলো লাইনে বদল সময়সূচি, জেনে নিন কোন রুটে কত ট্রেন

কলকাতাঃ স্বাধীনতা দিবসে মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা থাকলে একটু সতর্ক থাকুন। শনিবার, ১৫ আগস্ট দিনভর অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে। ফলে কয়েকটি রুটে ট্রেনের ব্যবধান কিছুটা বাড়তে পারে। তবে যাত্রীদের জন্য স্বস্তির খবর, প্রতিটি রুটে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে মোট ১৯৪টি মেট্রো চলবে। গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত চলবে ১৪৮টি। নোয়াপাড়া-বিমানবন্দর ইয়েলো লাইনে মোট ৯২টি মেট্রো চলবে। বিমানবন্দর-শহিদ ক্ষুদিরাম রুটে প্রতিদিনের পাঁচটির বদলে শনিবার চলবে চারটি মেট্রো। অন্যদিকে জোকা-এসপ্ল্যানেড পার্পেল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে কবি সুভাষ-বেলেঘাটা অরেঞ্জ লাইনে শনিবার সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো চলাচল।জুলাইয়ের শেষেই মেট্রোর সময়সূচিতে বদল আনা হয়েছিল। বর্তমানে সকাল ৬টা থেকে পরিষেবা শুরু হয় এবং প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ে রাত সাড়ে ১০টায়। স্বাধীনতা দিবসেও এই সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না বলেই খবর।

স্বাধীনতা দিবসে কম মেট্রো! ব্লু-গ্রিন-ইয়েলো লাইনে বদল সময়সূচি, জেনে নিন কোন রুটে কত ট্রেন