Hidden Stories (বাংলা)

ফের বেফাঁস অমিত শাহ, কবিভূমে দাঁড়িয়েই 'রবীন্দ্রসঙ্গীত'কে বললেন 'রবিশঙ্কর'!

বোলপুর: বাংলায় ভোটপ্রচারে এসে ফের একবার জিভ পিছলে চরম বিড়ম্বনায় পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রানি রাসমণিকে ‘রানি রাসমতী’ বলার রেশ কাটতে না কাটতেই এবার স্বয়ং কবিগুরুর শান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে ‘রবীন্দ্রসঙ্গীত’ উচ্চারণ করতে গিয়ে ‘রবিশঙ্কর’ বলে বসলেন তিনি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই উচ্চারণ-বিভ্রাট নিয়ে ইতিমধ্যেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। যা হাতিয়ার করে আক্রমণে নেমেছে তৃণমূল কংগ্রেস।[TECHTARANGA-POST:7971]সোমবার বোলপুরে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন অমিত শাহ। রবীন্দ্রসঙ্গীতকে ভারতজুড়ে জনপ্রিয় করার জন্য গায়িকা সাহানা বাজপেয়ীকে ধন্যবাদ জানাতে যান তিনি। ঠিক সেই মুহূর্তেই ঘটে বিপত্তি। ‘রবীন্দ্রসঙ্গীত’ বলতে গিয়ে তিনি অবলীলায় বলে ফেলেন ‘রবিশঙ্কর’। মুহূর্তের মধ্যেই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।[TECHTARANGA-POST:7970]অমিত শাহের এই ভুলকে আবারও একবার বাংলার সংস্কৃতির প্রতি ‘অপমান’ হিসাবে দাগিয়ে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে তারা লেখে, “পণ্ডিত রবিশঙ্কর একজন বিশ্ববিখ্যাত সেতারবাদক, আর রবীন্দ্রসঙ্গীত বাংলার প্রাণের আবেগ। বাংলার সংস্কৃতি যাদের প্রচারের অঙ্গ, তারা এই দুটোর পার্থক্যও জানে না!” তৃণমূলের বক্তব্য, যারা বাংলার মণীষী এবং সংস্কৃতি সম্পর্কে নূন্যতম জ্ঞান রাখে না, তারা আবার ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন দেখাচ্ছে![TECHTARANGA-POST:7962]বিজেপি নেতাদের এই ধরনের ভুল এই প্রথম নয়। এর আগে স্বয়ং অমিত শাহ রানি রাসমণির নাম ভুল উচ্চারণ করে ‘রানি রাসমতী’ বলেছিলেন। আলিপুরদুয়ারের নাম ভুল বলা নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বিজেপির নিতিন নবীনও। তৃণমূলের অভিযোগ, বাংলার সংস্কৃতি নিয়ে বিজেপির কোনও প্রকৃত টান নেই। তারা স্রেফ ভোটের জন্য বাংলায় এসে নাম মুখস্থ করার চেষ্টা করছে! এদিনের এই ঘটনা কেন্দ্র করে ফের একবার ‘বাঙালিবিরোধী’ এবং ‘বহিরাগত’ তকমা সেঁটে দিয়ে বিজেপিকে বিঁধেছে ঘাসফুল শিবির।[TECHTARANGA-POST:7960]বোলপুরের মাটিতে দাঁড়িয়ে অমিত শাহের এই শব্দ-বিভ্রাট ভোটের বাজারে বিজেপির বাঙালি আবেগ উস্কে দেওয়ার প্রচেষ্টায় বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ফের বেফাঁস অমিত শাহ, কবিভূমে দাঁড়িয়েই 'রবীন্দ্রসঙ্গীত'কে বললেন 'রবিশঙ্কর'!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার